Desh News: সাতকানিয়ায় গাছের সাথে ফাঁস লাগিয়ে মুক্তা বেগম (২০) নামক এক গৃহবধু আতœহত্যা করেছে। মঙ্গলবার ভোররাতে ধর্মপুর চাঁদের পাড়ায় বাড়ির পাশের পুকুর পাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। সে স্থানীয় মৃত রাজা মিয়ার কন্যা। কয়েকমাস আগে চাচাতো ভাই কুমকুমের সাথে তার বিয়ে হয়েছিল। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল পিপিএম (বার) মুক্তার আতœহত্যার সত্যতা নিশ্চিত করেছেন। সাব ইন্সপেক্টর রেজাউল করিম মজুমদার ঘটনাস্থল থেকে স্থানীয়দের বরাত দিয়ে মুঠোফোনে জানান, সোমবার রাতে স্বামী কুমকুম মাছ ক্রয় করে এনে তা কেটে রান্না করার জন্য স্ত্রীকে বললে সে রাজি হয়নি। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুক্তা রাগ করে বাড়ি থেকে চলে যায়। পরে অনেক খোঁজাখুজির পর ভোররাতে বাড়ির অদূরে পুকুর পাড়ে জারুল গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। তিনি বলেন, এ ঘটনায় কারো বিরুদ্ধে কেউ কোন অভিযোগ না করায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, মুক্তা মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল।
Content left
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন