Desh News: সিলেটের কবি সাহিত্যিকেরা বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছেন। তাদের বলিষ্ট নেতৃত্বে দেশে বিদেশে বাংলা সাহিত্যের জয়ধ্বনি শুনা যাচ্ছে। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশ এমনকি মধ্যপ্রাচ্যেও সিলেটের কবি সাহিত্যিকেরা নিয়মিত সাহিত্য আড্ডা, সাহিত্য সভা, সাহিত্য আসর করে জানান দিচ্ছেন তাদের সরব উপস্থিতি।
গত রোববার সিলেট লেখক ফোরাম এর উদ্যোগে যুক্তরাষ্ট্র প্রবাসী কবি ও সাংবাদিক ফকির ইলিয়াসকে নিয়ে আয়োজিত এক সাহিত্য আড্ডা ও ইফতার মাহফিল দক্ষিন সুরমার লাউয়াইস্থ নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ফোরাম সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুহাম্মদ রুহুল আমীন নগরী ও সাংগঠনিক সম্পাদক এমজেএইচ জামিল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় অংশ নেন ও বক্তব্য রাখেন, সেন্ট্রাল উইমেন্স কলেজ সিলেটের প্রিন্সিপাল কবি কালাম আজাদ, সাংবাদিক কলামিস্ট আফতাব চৌধুরী, কামাল বাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি এ,কে,এম মনোওর আলী, দেশ বরেণ্য কবি মুকুল চৌধুরী, সাপ্তাহিক আমাদের সিলেট সম্পাদক ও ফোরামের উপদেষ্টা ডা: মিফতাহুল হোসেন সুইট, মাসিক বিশ্ব বাংলা সম্পাদক কবি মুহিত চৌধুরী, লন্ডন থেকে প্রকাশিত অনলাইন দৈনিক আমাদের প্রতিদিন সম্পাদক আনোয়ার শাহজাহান, কবি সুফিয়া জমির ডেইজী, কবি নাজমুল হক নাজু, গোলাপগন্জ প্রেসক্লাবের সভাপতি অজামিল চন্দ্র নাথ, মাসিক বাসিয়া সম্পাদক ছড়াকার নোয়াব আলী, কবি পুলিন রায়, মাস্টার আজম আলী, সাংবাদিক এম.এ. মালেক, জার্নালিষ্ট সোসাইটি ফর হিউম্যান রাইট্স এন্ড ওয়েলফেয়ার সিলেটের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরোজ খান, লেখক ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফখরুদ্দীন। আমার দেশ পাঠকমেলা সিলেটের সহ সাধারণ সম্পাদক সুলায়মান আল মাহমুদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক মাওলানা ছাদিকুর রহমান, আসিফ ইকবাল ইরন, আকবর হোসেন, আবুল আশরাফ, সাবেল আহমদ খান, কবি নাঈমা চৌধুরী, সংগঠক আসাদুজ্জামান, সাইদুল ইসলাম সাইফ প্রমুখ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন