DESH: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ(টিসিবি) নির্ধারত দোকান ও সাইনবোর্ড কোথাও খুজে পাওয়া যায়নি। উপজেলা ও পৌরসভায় মোট ৬জন ডিলার নিয়োগ দেয়া থাকলেও তাদের দোকান থেকে সাধারন ক্রেতারা পন্য সামগ্রী ক্রয় করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। জানা যায় উপজেলার ৪জন ও পৌরসভায় ২ জন ডিলার রয়েছেন। বাজার উর্ধগতিতে নিয়ন্ত্রন করার জন্য সরকার নির্ধারিত ডিলারদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পন্য স্বল্প আয়ের মানুষরা যাতে ক্রয় করতে পারে সে ব্যবস্থা করে থাকে। কিন্তু এবার রোজার মধ্যে সোয়াবিন , মশুড় ডাল, ছোলা, চিনি ও খেজুর টিসিবির মাল গ্রলো ক্রয় করতে পারছেন না উপজেলাবাসী। অবস্বর প্রাপ্ত শিক্ষক সিরাজুল হক বলেন টিসিবির মাল থাকলে একটু অল্প টাকায় ক্রয় করা যায়। কিন্তু এবছর কোথাও তার দোকান পেলাম না। মুক্তিযোদ্ধা রজব আলী বলেন সরকার আমাদের যা ভাতা দেন সেই অর্থ দিয়ে খোলা বাজার থেকে ক্রয় করে চলা কঠিন হয়ে পড়েছে। আর টিসবির মাল থাকলে অনেক ভালো হতো। পৌর সভায় মাষ্টাররোলে ৪র্থ শ্রেনী কর্মচারী আলী আকবর জানান আমরা নিম্ন আয়ের কর্মচারী টিসিবির পন্য পেলে আমরা একটু কিনে খেতে পারি। তবে ডিলারদের অভিযোগ টিসিবির মাল বিক্রি করে কোন মুনাফা আসে না্ । মাল নিম্ন মানের হওয়ায় বিক্রি করতে সমস্যায় পড়তে হয়। তাছাড়া এবার পন্যের যে রেট দিয়েছে তাতে কোন কোন মাল খোলা বাজারই কম। ফলে যে কমিশন আমরা পাই তা দিয়ে লাভ তো দুরের কথা ক্ষতিই হয় বলে জানান চান্দাইকোনা বাজারের ডিলার জিয়াউদ্দীন বাবলু ও পৌর সভার ডিলার তালুকদার ট্রেডার্স মুত্তাবিন। তারা জানান ৫০ কিলো মিটারের উর্ধে কমিশন প্রতি কেজি/লিটারে ৪টাকা। এলসি ভারতের লাল মোটা দানার চিনি ৫০টাকা কেজি খোলা বাজারে ভালো মানের চিনি ৫২টাকা কেজি, মশুড় ডাল ১০৫টাকা কেজি খোলা বাজারে রকম ভেদে ৭০-৮৫টাকায় কেজি, খেজুর ৮০টাকা আর খোলা বাজারে ৬০-২২০টাকা পর্যন্ত কেজি, ছোলা ৬৬টাকা আর খোলা বাজারে ৮০টাকা কেজি এবং সোয়াবিন তেল লুজ ১০৫ টাকা লিটার আর খোলা বাজারে ১১৬ টাকা কেজি বিক্রি হচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন ডিলারদের মাল তোলার কথা কিন্তু তারা এবার টিসিবির মাল তোলেন নাই। তাদের অভিযোগ নিম্নমানের মাল এবং খোলা বাজারের সাথে দরের কোন পার্থক্য খুব বেশী নয়। বরং কোন কোন মালের দর খোলা বাজারেই কম। লাভ কম হয় বলে তারা মাল তোলেন নাই। তাবে মন্ত্রনালয়ে এব্যাপারে অবহুত করেছি ব্যবস্থা গ্রহন করার জন্য।
Content left
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
রায়গঞ্জে টিসিবির পন্যের সাইনবোর্ড কোথাও খুজে পাওয়া যায়নি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন