র্যাবের গুলিতে এক পা হারানো কলেজছাত্র লিমন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় র্যাবের সোর্স বলে পরিচিত ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে অভিযোপত্র দিয়েছে পুলিশ। সোমবার সকালে রাজাপুর থানার উপ-পরিদর্শক বাদল ফকির সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগপত্র জমা দেন।
ঈদের দিন বিকেলে লিমন তার মা ও বড়ভাই মো. সুমনকে নিয়ে রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের বাড়ি থেকে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের ভাড়া করা বাসায় যাচ্ছিল।
পথে ইঁদুরবাড়ী সেতুর কাছে ছবি তোলার সময় র্যাবের সোর্স বলে পরিচিত ইব্রাহীম হাওলাদার তাদের ওপর হামলা চালায়। এতে তার তিনজন আহত হয়। এ ঘটনায় লিমনের মা রাজাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন