Desh News:
আলেপ্পো, ৮ আগস্ট: রক্তক্ষয়ী যুদ্ধের পথ ধরে বিরোধী ফ্রি সিরিয়ান বাহিনীর হাত থেকে দেশটির বাণিজ্যিক শহর আলেপ্পোর পুরো নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে সিরিয়ার সরকার। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়। তবে বিদ্রোহীদের পক্ষ থেকে সরকারের এই দাবি অস্বীকার করা হয়েছে।
এদিকে সরকার বুধবার আলেপ্পোর বিভিন্ন জনবসতিতে রাশিয়ার তৈরি ভারি সাজোয়া যানের হামলায় চালিয়েছে বলে জানিয়েছে ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যনা রাইটস। তারা এই দিন আলেপ্পো জুড়ে রাষ্ট্রীয় বাহিনীর হাতে ব্যাপক হত্যাকাণ্ড হয়েছে বলে উল্লেখ করেন। এদিকে সরকারের পক্ষ থেকেও বুধবার বিপুল সংখ্যক সন্ত্রাসীকে (বিদ্রোহী) নিধনের দাবি করা হয়েছে।
বিদ্রোহীদের পক্ষ থেকে আলেপ্পো দখলের দাবি অস্বীকার করা হয়েছে। তারা বলছে, সালেহ আল দ্বীন থেকে তাদেরকে সরাতে করতে পারেনি সেনারা। কিংবা সেখানে কোনো ভারি সামরিক যানের অনুপ্রবেশ ঘটেনি।
আলেপ্পোর বিভিন্নস্থানে দুমড়ে মুচড়ে যাওয়া বসত বাড়িতে ছিন্নভিন্ন মৃতদেহের ছবি প্রকাশিত হয়েছে বুধবার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যুদ্ধে উভয় দল ভারি অস্ত্র ব্যবহার করছে যার নিষ্ঠুরতা থেকে রক্ষা পাচ্ছেনা সাধারণ মানুষ।
বুধবার আলেপ্পোতে কমপক্ষে ২০জন মারা গেছে বলে দাবি করেছে সিরিয়ান অবজারভেটরি।

বিদ্রোহী দলের একজন কমান্ডার ওয়াসেল আইব বলেন, সরকারি বাহিনী আল মালাব এর রাজপথ ধরে টেঙ্ক ও অন্যান্য ভারি অস্ত্রশস্ত্র নিয়ে এগুনোর চেষ্টা করছে। সেখানে এখন প্রতিরোধ যুদ্ধ চলছে।
আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, বুধবারের যুদ্ধ বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছে। সরকারি বাহিনী রাশিয়ার তৈরি বিভিন্ন অস্ত্র শস্ত্র ব্যবহার করছে। সূত্র: বিবিসি ও আল জাজিরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন