Desh News:
কায়রো, ৮ আগস্ট: মিশরের সেনা হেলিকপ্টার সিনাই উপত্যকার কাছে সন্দেহভাজন জঙ্গি এলাকায় বোমা হামলা চালিয়েছে। বুধবারের ওই অভিযানে কমপক্ষে ২০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে নিরাপত্তা রক্ষীরা।
গত রোববার ওই অঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের হামলা মিশরের ১৬ জন সীমান্তরক্ষী নিহত হয়। এর জবাবে ওই এলাকাটি জঙ্গিমুক্ত করতে হামলা পরিচালনা করে মিশরের নতুন সরকার।
প্রত্যক্ষদর্শীরা বলছে, গাজা থেকে ১০ কিলোমিটার দূরে শেখ জোয়াইদ শহরে তারা দু’টি হেলিকপ্টার থেকে বোমা হামলা হতে দেখেছেন। একই স্থানের অপর প্রত্যক্ষদর্শী তিনটি হেলিকপ্টার দেখেছেন বলে জানান।
একজন আর্মি কমান্ডার রয়টার্সকে বলেন, আমরা তাওমাহ গ্রামে হামলা চালিয়ে ২০ সন্ত্রাসীকে হত্যা ও তাদের অস্ত্রবহনকারী গাড়ি ধংস করতে পেরেছি। অভিযান এখনো চলছে।
এদিকে মঙ্গলবার রাতে সীমান্তবর্তী ওইসব অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও অস্ত্রধারীদের মধ্যে সহিংসতার খবর পাওয়া যায়।

মঙ্গলবার রাতের ওই হামলায় দু’জন পুলিশ কর্মকর্তা, তিনজন সেনা ও একজন সাধরাণ নাগরিক নিহত হয় বলে জানায় স্থানীয় আল জাজিরা প্রতিনিধি। সূত্র: বিবিসি ও আল জাজিরা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন