বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষ থেকে নতুন ৪টি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত সপ্তাহে এ অনুমোদন দিয়েছে।বিষয়গুলো হলো সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, বাংলা ও হিসাববিজ্ঞান। এরফলে চলতি শিক্ষাবর্ষ থেকে মোট ১০টি বিষয়ে পাঠদান চলবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা বাহাউদ্দিন গোলাপ জানান, শিক্ষা কার্যক্রমের পরিধি বৃদ্ধিতে নতুন ৬টি বিষয় খোলার জন্য মঞ্জুরি কমিশনে প্রস্তাব পাঠানো হয়। গত সপ্তাহে ৪টি বিষয় খোলার অনুমোদন প্রদান করা হয়েছে।
এরমধ্যে উপকূলীয় এলাকার গবেষণা কাজের জন্য সায়েন্স অন্ড এনভায়রনমেন্ট সায়েন্স খোলা হচ্ছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরমধ্যে উপকূলীয় এলাকার গবেষণা কাজের জন্য সায়েন্স অন্ড এনভায়রনমেন্ট সায়েন্স খোলা হচ্ছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন