ঢাকা মেট্রপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, “ঈদে রাজধানীর শপিংমলগুলো দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে এর নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জকে সামনে রেখে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রপলিটন পুলিশ।”
শনিবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় ঈদগাহ এর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন তিনি।
বেনজির আহমেদ বলেন, “২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রমজানের শুরু থেকে এখন পর্যন্ত রাজধানীর পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। ঈদ ও ঈদ পরবর্তি পরিস্থিতিও শান্তিপূর্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি জনসচেতনতা অন্যতম গুরুত্বপুর্ণ বিষয় উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, “সে জন্য রাজধানীতে ২০ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। জনগণ ও পুলিশ এক সঙ্গে কাজ করলে সমস্যা সমাধান সম্ভব।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন