খুলনা প্রেসক্লাবের সহ-সম্পাদক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সহ-সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক এমএ হাসানের মাতা জোহরা খাতুন (৬৮) ইন্তিকাল করেছেন। মঙ্গলবার ভোর সোয়া চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না--রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে ৬ মেয়ে নাতি নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার পিতা রবিউল হোসেন ১৯৯৭ সালে ইন্তিকাল করেন। সাংবাদিক এমএ হাসানের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার খালিশপুর এল/১১ হাউজিং এস্টেস বাসভবনে যান এবং শোকাহত পরিবারের সাথে কিছু সময় কাটান। বাদ আসর খালিশপুর বায়তুল ফালাহ জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে গোয়ালখালী কবরস্থানে দাফন হওয়ার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন