বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাবেক হেড অব অপারেশনস্ শৈবাল কানুনগো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত আড়াইটার দিকে অসুস্থ বোধ করলে শৈবালকে ভোরে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শৈবাল সর্বশেষ প্রথম আলো জবসের হেড অব অপারেশনস্ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, মা-বাবা ও বোন রেখে গেছেন।
আশির দশকের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করা শৈবাল কানুনগো ২০০৭ সাল পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোরের সঙ্গে কাজ করেন। হেড অব অপারেশনস্ হিসাব কাজ করার পাশাপাশি মানবসম্পদ ও সাধারণ ব্যবস্থাপনা বিভাগেরও দেখভাল করতেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন