ভূমিদস্যু ও উলফার টাকায় প্রতিষ্ঠিত গণমাধ্যম দেশের স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
মঙ্গলবার ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধায় আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।
সৈয়দ আশরাফ বলেন, “১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু, তার পরিবার এবং ২০০৪ সালে আওয়ামী লীগের সভানেত্রীসহ নেতাকর্মীদের ওপর হামলা একই সূত্রে গাথা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।”
২১ আগস্টে পরিকল্পিত ওই হামলার নেপথ্যের শক্তি এখনো সক্রিয়—এ কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, তারা দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে তৎপর। দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য হুমকি ওই শক্তিকে মোকাবেলায় দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন