ঢাকা : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমান্ডুগামী ফ্লাইটে পৌনে দুই ঘন্টা যাত্রীদের ভিতরে বসিয়ে রেখে যান্ত্রিক ত্রুটির অজুহাতে নামিয়ে দেওয়া হয়েছে। এসময় যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরনেরও অভিযোগ উঠেছে।
সোমবার বিমানের কাঠমন্ডুগামী বিজি-৭০১ ফ্লাইটটি বেলা ১২ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছাড়ার কথা থাকলেও বেলা সাড়ে তিনটা পর্যন্ত তা সম্ভব হয়নি।
সোমবার বিমানের কাঠমন্ডুগামী বিজি-৭০১ ফ্লাইটটি বেলা ১২ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ছাড়ার কথা থাকলেও বেলা সাড়ে তিনটা পর্যন্ত তা সম্ভব হয়নি।
উপরন্তু বিমান কর্তৃপক্ষের হাতে নানাভাবে হেনস্ত হতে হয়েছে এর শতাধিক যাত্রীকে।
ফ্লাইটটির একাধিক যাত্রী বাংলানিউজকে টেলিফোন করে তাদের হয়রানির কথা জানান।
ফ্লাইটটির একাধিক যাত্রী বাংলানিউজকে টেলিফোন করে তাদের হয়রানির কথা জানান।
তারা জানান বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে এগারোটায় বিমানে ওঠেন যাত্রীরা। এরপর শুরু হয় অপেক্ষার পালা। প্রায় পৌনে দুই ঘন্টা বিমানে বসিয়ে রেখে ক্রু এসে যাত্রীদের জানান, ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে- হ্যাঙ্গারে নিয়ে যান্ত্রিক ত্রুটি সারাতে হবে। আর এ কারণে যাত্রী অফলোড করা হবে। এরপর যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে এনে বিমান বন্দরের ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করতে বলা হয়।
একাধিক যাত্রী বাংলানিউজের কাছে অভিযোগ করেন, কর্তৃপক্ষ ফ্লাইটটি ছাড়ার আগে পরীক্ষা করে না দেখেই যাত্রী তুলে অযথা হয়রানি করেছে।
একাধিক যাত্রী বাংলানিউজের কাছে অভিযোগ করেন, কর্তৃপক্ষ ফ্লাইটটি ছাড়ার আগে পরীক্ষা করে না দেখেই যাত্রী তুলে অযথা হয়রানি করেছে।
একজন যাত্রী বলেন, পৌনে দুই ঘন্টা বিমানে বসিয়ে রেখে যাত্রীদের সাথে যাচ্ছেতাই আচরণ করে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
তিনি আরো অভিযোগ করেন, ট্রানজিট লাউঞ্জে থাকা অবস্থায় অফলোড হওয়া যাত্রীদের কোন খাবারের ব্যবস্থা করেনি। এছাড়া ফ্লাইটটি কখন ছাড়বে তাও জানাতে পারেনি বিমান কর্তৃপক্ষ।
বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ওয়াহিদুর রহমান বাংলানিউজকে জানান, ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি হতেই পারে। তবে যাত্রীদের সময় মতো খাবার ও অন্যান্য সুবিধা দেয়ার জন্য বিমান কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে ।

যাত্রী ফ্লাইটে তোলার আগে চেক করা হয়েছিলো কিনা তার কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।
এ বিষয়ে বিমানের স্টেশন ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি বার বার ফোন কেটে দেন ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন