কুমিল্লায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে, এর মধ্যে একজন ব্যাংক কর্মকর্তাও রয়েছেন।
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ময়নামতি এলাকায় দুর্ঘটনায় তিনজন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় একজন এবং কুমিল্লা-চাঁদপুর সড়কে একজন নিহত হয়।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কাশেম রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা-চাঁদপুর সড়কে সদর দক্ষিণ উপজেলার বাঁশপুরে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকার আরোহী আবুল কাশেম ঘটনাস্থলে মারা যান।
আবুল কাশেম ঢাকা থেকে নিজের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের পূর্ববিঘায় যাচ্ছিলেন।
এ দুর্ঘটনায় ওই প্রাইভেটকারের আরোহী মোবাইল ফোন কোম্পানি রবির ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়াসিম (৪০) ও চালক ইদ্রিস (৩০) আহত হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহাসড়ক পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহ¯পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার হাড়িখোলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) নিহত হন।
ওই নারী দেবিদ্বার উপজেলার ধামতি মাজারে যাওয়ার রাস্তা স¤পর্কে স্থানীয়দের কাছে জিজ্ঞেস করে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুক।
এদিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় কভার্ডভ্যানের চাপায় তিন অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন।
মহাসড়ক পুলিশের ময়নামতি থানার এসআই তপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কুমিল্লা-ব্রাক্ষণবাড়িয়া সড়কের রামপালে ময়নামতি ইউনিয়ন পরিষদ ভবনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামগামী কভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবু নাসের, বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায়। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
অটোরিকশার চালককে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন