বিশ্বকাপে জার্মানির কাছে হারের ক্ষতটা এখনো শুকায়নি আর্জেন্টিনা খেলোয়াড়দের। তাই সুযোগ পেয়ে দীর্ঘ দুই বছর পর জার্মানির বিপক্ষে মধুর প্রতিশোধ নিলো নীল-সাদা জার্সিধারীরা।
ফ্রাঙ্কফুর্টে জার্মানিকে ৩-১ গোলে বিধ্বস্ত করে বুকের ভেতরের জ্বালাটা কিছুটা হলেও নেভালো মেসিরা।
হাড্ডা-হাড্ডির লড়াইয়ে বেশ জমে ওঠেছিল জার্মানি-আর্জেন্টিনার ম্যাচটি। তবে প্রথমার্ধের মাত্র ৩০ মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে জার্মান গোলরক্ষক রন-রবার্ট-জিয়েলার ফেলে দেন হোসে সোসাকে। লাল কার্ড দেখার সঙ্গে সঙ্গে রেফারি জিয়েলারকে দিয়ে দেন মার্চিং অর্ডার, সেই সঙ্গে পেনাল্টি।
তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। জার্মান বদলি গোলরক্ষক মার্ক আন্দ্রে টার স্টেগেন প্রতিহত করেন মেসির শট।
৪৫ মিনিটে জার্মান ডিফেন্ডার স্যামি খেদিরা আত্মঘাতি গোল করলে হতবিহববল জার্মান শিবির খেলার ছন্দ হারিয়ে ফেলেন।
দ্বিতীয়ার্ধে মেসি-হিগুয়েইন-ডি মারিয়ার দুর্দান্ত বোঝাপড়ায় মেসি দারুণ এক গোল করে। খেলার ৭৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে জোড়ালো শটে আর্জেন্টিনার বিজয় নিশ্চিত করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।
তবে ৮১ মিনিটে জার্মানিকে সান্তনার একটি গোল উপহার দেন বেনেডিক্ট হাওয়েডস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন