বিশ্বের দুই নম্বর টেনিস তারকা খেলোয়াড় রাফায়েল নাদাল হাটুর ইনজুড়ির কারণে অলিম্পিক এবং টরেন্টোতে অনষ্ঠিত মাস্টার্স সিরিজ ইভেন্টে খেলতে পারেননি। আর এবার ইউএস ওপেনে খেলাও অকেটাই অনিশ্চিত ২৬ বছর বয়সী এই স্পেন তারকা খেলোয়াড়ের।
এক বিবৃতিতে নাদাল জানিয়েছেন, “আমি খুবই বিষণ্নচিত্তে জানাচ্ছি যে চলতি বছরের ইউএস ওপেন খেলার জন্য আমি পুরোপুরি প্রস্তুত না। তাই এই ইভেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
“আমি অত্যন্ত দু:খের সঙ্গে সমর্থকদের এটাও জানাচ্ছি যে বর্তমান আমার যা অবস্থা তাতে খেলার জন্য পুরোপুরি প্রস্তুতি নেয়া হয়নি আমার। তাই নিজেকে এই ইভেণ্ট থেকে সরিয়ে নিলাম।”-বলেছেন নাদাল।
নাদালের এ সিদ্ধান্ত নি:সন্দেহে টুর্ণামেন্টের ওজ্জ্বল্য কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। সেই সঙ্গে নাদালের সমর্থকরা কিছুতেই মেনে নিতে পারছেন এটা। তারা বলছেন নাদালের এমন ঘোষণা অপ্রত্যাশিত।
চলতি বছরের জুনে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে চেক খেলোয়াড় সীজ লুকাস রসলের বিপক্ষে আঘাত পাওয়ার পর থেকেই আর কোটে নামা হয়নি নাদালের।
২৭ আগস্ট থেকে ফ্লুসিং মিয়াডোসে শুরু হবে ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা। যেখানে রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ ছেলেদের র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব অর্জনে মুখোমুখি হবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন