অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের নবম আসরের কোয়ার্টার ফাইনালে ওঠেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ-এ থেকে তিন খেলার সবকটিতে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠেছে গত তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের। বৃহস্পতিবার ইংল্যান্ড নেপালের বিপক্ষে জয়ী হলেই কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।
গ্রুপ-বি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। দুটি দলই দুই খেলার দুটিতে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। এই গ্রুপের শেষ খেলায় মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। যে দল জিতবে সেই দল হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর পরাজিত দল গ্রুপ রানার্স আপ হবে।
এদিকে গ্রুপ-সি’র কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই বেশ জমে ওঠেছে। ওয়েস্ট ইন্ডিজ দুই খেলার দুটিতে জিতে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। পাপুয়া নিউগিনি দুই খেলার দুটিতে হেরে কোয়ার্টার লড়াই থেকে ছিটকে পড়েছে। এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও জিম্বাবুয়ের মধ্যে দুটি দল শেষ ষোলতে ওঠবে। বৃহস্পতিবার ভারত মুখোমুখি হবে পাপুয়া নিউগিনির এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে জিম্বাবুয়ের বিপক্ষে।
গ্রুপ-ডি থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে হারিয়েছে চার উইকেটে। সেই সাথে তিন খেলার সবকটিতে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠেছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কা তিন খেলার দুটিতে হেরে যাওয়ায় তাদের সংগ্রহ ২ পয়েন্ট। এই গ্রুপে থাকা বাংলাদেশেরও পয়েন্ট ২। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে খেলার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। কারণ বাংলাদেশের একটি খেলা বাকি আছে। বৃহস্পতিবার ব্রিসবেনে বাংলাদেশ মুখোমুখি হবে নামিবিয়ার। নামিবিয়া বিপক্ষে জয়ী হলেই কোয়ার্টার ফাইনালে ওঠবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন