পাকিস্তানের সাবেক অধিনায়ক বর্তমান আম্পায়ার আসাদ রউফ তার বিরুদ্ধে আনীত মডেল কন্য লিনা কাপুরের দায়ের করা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “লিনার সঙ্গে আমার ছবিগুলো সত্যিকারের হলেও আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি।”
পাকিস্তানের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাতকারে রউফ বলেন, “লিনা আমাকে টিভি শো “বিগ বস’এ” অংশ নেয়ার জন্য আমার হয়ে সুপারিশ করার কথা বলেছিলেন। কাপুরের বলিউড নেটওয়ার্ক অনেক শক্তিশালী বলেও জানান তিনি। তারপেরই আমি সিদ্ধান্ত নেই ওর সঙ্গে আর বন্ধুত্ব রাথবো না।”
কাপুরের মুম্বাই পুলিশের কাছে যৌন হয়রানির অভিযোগ প্রসংঙ্গে রউফ বলেন, “ওর সঙ্গে আমার চলতি বছরের মে মাস পর্যন্ত সম্পর্ক বজায় ছিল।” আমি কাপুরের ভারসোভার বাসভবন পরিদর্শনে গিয়েছিলাম। যদিও কাপুর বলেছে গত বছর শ্রীলঙ্কায় আমাদের সাক্ষাত হয়।”
এদিকে টয়’কে কাপুর জানিয়েছেন, “ছুটিতে আমি আমার এক বন্ধুর কাছে ছিলাম। সেখানে রউফের সঙ্গে আমার পরিচয় হয়। এর কিছুদিন পরেই রউফ আমাকে স্পর্শ করে। তাছাড়া কয়েকদিন আমরা এক সঙ্গে থাকলেও এখন ও আমাদের সম্পর্ককে অস্বীকার করছে।
বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে ভারতে এসেছেন রউফ। সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দায়িত্ব পালন করেছেন তিনি। যেখানে কাপুর অভিযোগ করেছিলেন রউফের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
২১ বছন বয়সী সুন্দরী এই মডেল কন্য ৫৬ বছর বয়সী পাক আম্পায়ারের বিরুদ্ধে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে যৌন হয়রারির অভিযোগ এনে মুম্বাই পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন