সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়া তাদের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। ওই দলে জায়গা করে নিয়েছেন অফস্পিনার অল-রাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং ৪১ বছর বয়সী ব্র্যাড হজ।
টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদষ্যের এই দলে হজের সুযোগ পাওয়া অনেকটাই বিষ্ময়ের। কেননা দীর্ঘ চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হজ। তবে গত মৌসুমে বিগ ব্যাশ ক্রিকেট লিগে অসাধারণ পারফর্ম হজকে টি-২০ দলে ফিরিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরে ব্র্যাড হ্যাডিন টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর থেকেই দলের জন্য গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হয়ে ওঠেন ম্যাথু ওয়েড। কেননা দলের প্রয়োজন ওয়েড যে কোনো পজিশনে খেলতে পারেন।
এদিকে ম্যাক্সওয়েল এবং হজ দলে ফিরলেও ৩০ সদস্যের প্রাথমিক তালিকায় থাকলেও ১৫ সদস্যের তালিকা থেকে বাদ পড়েছেন মিশেল মার্শ, রায়হান হ্যারিস, অ্যারোন ফিন্স, মিশেল জনসন এবং স্টেভ স্মিথ।
অস্ট্রেলিয়ার টি-২০ স্কোয়াডের খেলোয়াড়েরা টি-২০ বিশ্বকাপ খেলার আগে সেপ্টেম্বরের ৫, ৭ এবং ১০ তারিখে দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-২০ ক্রিকেট ম্যাচ খেলবে।
কলম্বোতে ১৯ তারিখে অজিদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: জর্জ বেইলি (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন, ম্যাথু ওয়েড, ডেভিড হাসি, মাইকেল হাসি, ক্যামেরুন হোয়াইট, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, গ্লেন ম্যাক্সওয়েল, ব্র্যাড হজ, জাভিয়ার দোহার্টি, ক্লাইন্ট ম্যাকায়, মিশেল স্টারস, প্যাট কুমিন্স, বেন হিলফেনহাউস।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন