লিটন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে নামিবিয়াকে সাত উইকেটে হারিয়ে গ্রুপ ডি থেকে কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
বৃহস্পতিবার পিটার বার্গ ওভাল, ব্রিসবেন স্টেডিয়ামে অনুষ্ঠিত টাইগারদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে সাত উইকেটে হারানোর সঙ্গে সঙ্গেই প্রথমবারেরমতো কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে জুনিয়র টাইগাররা।
গ্রুপ ডি থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে দক্ষিণ আফ্রিকা।
নামিবিয়ার দেয়া ১৫২ রানের টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশী দুই ওপেনার লিটন দাস-সৌমিয়া সরকার সূচনা ইনিংসটা ভালোই করেন। এই দুই জুটির ব্যাট থেকে আসে ৩১ রান।
৪.৪ ওভারে ব্যক্তিগত ১৬ রান করা সৌমিয়া সরকারকে ক্যাচ আউট করেন বোলার ডেভিডসন।
প্রথম উইকেটে খেলতে নামেন অধিনায়ক আনামুল হক। ৬১ মিনিট ক্রিজে থেকে ৩৬ বলে ৫ বাউন্ডারি হাকিয়ে রান করেন ৩২।
ওপেনার লিটনের সঙ্গে আনামুলের ৫৭ রানের জুটি গড়ার পর ১৮.৪ ওভারে এসে দলীয় ৮৮ রানের মাথায় বোল্টনের বলে ক্যাচ আউট হন আনামুল।
২৯.৩ ওভার। দ্বিতীয় উইকেটে খেলতে নামা আসিফ আহমেদের (১৩) উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১২১।
তবে প্রথম সারির তিন উইকেটের পতন ঘটলেও ব্যাট হাতে একাই লড়াই চালিয়ে যান ওপেনার লিটন দাস। ১১৫ বলে পাঁচ বাউন্ডারি হাকিয়ে অপরাজিত থাকেন ৭০ রানে। লিটনের সঙ্গে তৃতীয় উইকেটে খেলেতে নামা আল আমিনের হার না মানা ১৭ রানের ইনিংস শেষ পর্যন্ত টাইগারদের জয়ের বন্দরে পৌঁছে দেয়।
৭৮ বল বাকি থাকতেই ১৫৫ রান করে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নামা নামিবিয়া বাংলাদেশী বোলার আবু জায়েদের দুদার্ন্ত বোলিং তোপের মুখে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৫১ রানে থেমে যায়। ওপেনার ডব্লিউ ভেন ভুরেন ২০ এবং প্রথম উইকেটে খেলেতে নামা অধিনায়ক বার্ড ৪০ রান করলেও আর কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রানের ঘরে পৌঁছাতে পারেনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন