খালেদা জিয়ার নির্দেশই তারেক জিয়া ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটিয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু’র মতো তার কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হত্যার জন্যই সেদিন এ হামলা চালানো হয়েছিল।
মঙ্গলবার (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৮টায়) নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে আমেরিকা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদের স্মরণে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও ২১ আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সভায় আমেরিকা আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, মাহবুবুর রহমান, শামছুদ্দিন আজাদ, আবুল কালাম আজাদ, ফারুক আহমেদ, মহীউদ্দিন দেওয়ান, শাহীন আজমল। অনুষ্ঠান পরিচালনা করেন নিজাম চৌধুরী।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, আইরীন পারভীন, হাজী এনাম, আব্দুল মোসাবিবর, ইকবাল কবীর, মিসবাহ আহমদ, কামানুদ্দিন এ চৌধুরী, নূরুজ্জামান সরর্দার, শামসুল আলম ও জাহাঙ্গীর মিয়া।
সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান বলেন, “সত্যকে চাপা দিয়ে রাখা যায় না। তদন্তের মাধ্যমে বেরিয়ে এসেছে, সেদিনের গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জোট সরকারের অনেক পদস্থ ব্যক্তিরা সরাসরি জড়িত ছিল।”
তিনি বলেন, “বঙ্গবন্ধু’র হত্যাকারীদের মতো ২১ আগস্টের ঘটনারও একদিন বিচার হবে।”

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন