আমেরিকা সফরত বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বলেছন, মহাজোট সরকার দেশকে সন্ত্রাস, লুটতরাজ, গুম হত্যা ছাড়া কিছুই দিতে পারেনি।
নর্থ আমেরিকার গ্রেটার ঢাকা জাতীয়তাবাদী ফোরামের এক মতবিনিময় সভায় আমান এসব কথা বলেন।
২১ আগস্ট মঙ্গলবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ফুড কোর্টে এ সভা হয়।
আমান উল্লাহ আমান বলেন, “সরকারের কাছে দেশ ও দেশের মানুষের কোনো মূল্য নেই। হাসিনা সরকার শুধু ভারতের তাবেদারিতে ব্যস্ত। এ কুখ্যাত সরকারকে হটিয়ে দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা করা দেশ প্রেমিক নাগরিকদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।” তাই সরকার পতনে খালেদা জিয়ার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়েছেন তিনি। তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এখনো সময় থাকতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে ব্যবস্থা গ্রহণ করুন। অন্যথায় খবর আছে। দেশ থেকে পালাবারও পথ পাবেন না “
মতবিনিময় সভায় ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি আজহারুল হক মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি’র অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন আমেরিকা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার, সেভ দ্য বাংলাদেশ মুভমেন্টের সভাপতি ডা. শাহ আলম, বিএনপি নেতা গিয়াস আহমেদ, ঢাকা জেলা জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ সভাপতি আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি আব্দুস সালাম বলেন, “শেখ মুজিবই বাংলাদেশে হত্যার রাজনীতি শুরু করেছিলেন। রাজনৈতিক হত্যার খেসারত হিসেবে শেখ মুজিবকেও তার দলের লোকরা হত্যা করেছে।”
তিনি আরো বলেন, “শেখ হাসিনা তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের হারিয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী তার পরিবারকে হত্যার প্রতিশোধ নিতেই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন রাষ্ট্রে পরিনত করেছেন।”
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপিত বাসেদুর রহমান বাসেদ, সহসভাপতি মোহসীন, নাসির উদ্দিন শরীফ, মো. শাহজাহান শেখ, লুৎফুর রহমান, মো. মহসিন, মনিরুজ্জামান বেলাল, মো. সাদি মিন্টু, মো. জামাল উদ্দিন, মো. মহসিন, আব্দুল বাতেন, খসরু মিয়া, আব্দুর রহিম হাওলাদার ও দেওয়ান কাউসার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন