রামীণ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য আগামী এক সপ্তাহের মধ্যেই সার্চ কমিটি গঠন করা হবে। বুধবার এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঈদুল ফিতরের ছুটির পর বুধবার সচিবালয় খুললে সকালে সাংবাদিক এবং নিজ মন্ত্রণালয়ের কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক নিয়ে আমাদের উদ্দেশ্য ভাল এবং সৎ। তাই এর জন্য চিন্তার কোনো কারণ নেই।’’
প্রসঙ্গত, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয়ার পর কোনো ব্যবস্থাপনা পরিচালক ছাড়াই চলছে গ্রামীণ ব্যাংক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন