ট্রেনের সময় ঠিক থাকছে না৷ বেশি ভাড়া আদায় করা হচ্ছে বাসে৷ তবুও ঈদে বাড়ি ফেরার আনন্দে অনেকেই মেনে নিচ্ছেন
এইসব হয়রানি৷
আগে ছিল ট্রেনের টিকেট পাওয়ার যুদ্ধ৷ আর এখন শুরু হয়েছে ঠিক সময়ে বাড়ি যাওয়া নিয়ে যুদ্ধ৷ কোনো ট্রেনই ঠিক সময়ে ছাড়ছে না৷ আবার কখন ছাড়বে তারও কোনো নিশ্চয়তাও নেই৷ ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা তাই অলস সময় কাটান ট্রেনের অপেক্ষায়৷
যানবাহনের হয় নির্দিষ্ট সময়সূচি নেই নয়তো ছাড়ছে কয়েক ঘন্টা দেরি করে, টিকিট পাওয়া যাচ্ছে না কিংবা পাওয়া গেলেও দাম বেশি, এবং অতিরিক্তি যাত্রী ছাড়া স্টেশন ত্যাগ করছেন যানবাহন; এসব হয়রানি বরাবরের মতো পোহাতে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের। তবে আজ যানজটের খবর পাওয়া যায়নি।
আগে ছিল ট্রেনের টিকেট পাওয়ার যুদ্ধ৷ আর এখন শুরু হয়েছে ঠিক সময়ে বাড়ি যাওয়া নিয়ে যুদ্ধ৷ কোনো ট্রেনই ঠিক সময়ে ছাড়ছে না৷ আবার কখন ছাড়বে তারও কোনো নিশ্চয়তাও নেই৷ ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা তাই অলস সময় কাটাচ্ছেন ট্রেনের অপেক্ষায়৷
রেল সংশ্লিষ্টরা বলছেন, শুধু পুরনো ইঞ্জিনই দায়ী নয়। রেলপথে স্লিপারসহ সংশ্লিষ্ট সরঞ্জামাদির অভাবে নড়বড়ে পথে বাড়তি যাত্রী নিয়ে ধীরে চলতে হচ্ছে ট্রেনগুলোকে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন