সরকার সব দলের জন্য সমান সুযোগ দিতে চায় না অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সরকার আবার ক্ষমতায় আসতে নানা রকম কলাকৌশলের আশ্রয় নিয়েছে। নির্বাচনে সব দলের সমান সুযোগ তারা দিতে চায় না। তবে নির্বাচন নিয়ে কোন ধরনের কলাকৌশল মেনে নেয়া হবে না। নয়াপল্টনের একটি হোটেলে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের এক ইফতারপূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন। ইফতার পার্টিতে ফকিরাপুল, শান্তিনগর ও শনির আখড়ার এতিমখানা ও মাদরাসার এতিমরা অংশ নেয়। মির্জা আলমগীর বলেন, খেলার মাঠে ১১ জন খেলোয়াড়, রেফারি, লাইন্সম্যানসহ ১৪ জন নিয়ে সরকারি দল খেলতে চায়। এটা দেশের মানুষ মানে না। তবে দাবি মেনে নিয়ে নির্বাচন দিলে ভোটের ফলাফল যা হবে, তা-ই মেনে নেয়া হবে। তিনি দুদক-এর কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, সরকার যেভাবে নির্দেশ দেয়, তারা সেভাবেই কাজ করে। রেলমন্ত্রীর ঘুষ কেলেঙ্কারির ঘটনা দুদকের চোখে পড়ে না। আবুল হোসেন দুর্নীতি করেননি বলে দুদক সার্টিফিকেট দেয়। সংগঠনের সভানেত্রী শামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন এমপি, শিল্পবিষয়ক সহ-সম্পাদক শাহজাদা মিয়া, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, খালেদা ইয়াসমীন, ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেন, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক ও সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক বক্তব্য দেন। ইফতারের আগে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত এতিমদের মধ্যে উপহার হিসেবে ঈদের পোশাক বিতরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
Content left
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২
সমান সুযোগ পেলে ভোটে আপত্তি নেই: ফখরুল
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন