Desh News: কুমিল্লা রেইসকোর্স ইস্টার্ন ইয়াকুব প্লাজায় বিদেশী মহিলা ক্রেতাকে ইভটিজিং এর জের ধরে গত মঙ্গলবার রাতে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানা পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষ সমঝোতার বৈঠক বসলেও তা কোন সুরাহা না হওয়ায় আজ বৃহস্পতিবার সমঝোতার বৈঠকে বসবেন বলে জানা যায়।
বিভিন্ন সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর ছোটরার বিদেশী এক মহিলা মঙ্গলবার রাতে ইষ্টার্ণ ইয়াকুব প্লাজায় মার্কেট করতে আসে। মার্কেট করা অবস্থায় ওই মহিলাকে কুমিল্লার ২নং দুর্গাপুর ইউনিয়নের চম্পক নগর এলাকার মৃত চান মিয়ার ছেলে আবুল হোসেন ইভটিজিং করলে মহিলা তার মোবাইলে আত্মীয় স্বজনদের খবর দেয়। তাৎক্ষনিকের মধ্যে ছোটরা এলাকা থেকে ৮/১০ জন যুবক এসে ইভটিজার আবুল হোসেনকে মারধর করে। এ সময় আবুল হোসেনকে মার্কেটের দোকানদাররা বাঁচাতে এলে মার্কেটের দোকানদারদের সাথেও বহিরাগত যুবকদের সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনায় ১০জন আহত। ইভটিজার মার্কের্টের এক দোকানদারের আত্মীয় হওয়ায় এক পর্যায়ে ইস্টার্ন ইয়াকুব প্লাজার ব্যবসায়ীরা একত্রিত হয়ে ছোটরার কয়েকজন যুবককে মারধর করে আহত করে। মুমুর্ষ অবস্থায় টহল পুলিশ ৩ জনকে উদ্ধার করে কুচাইতলী মেডিকেল কলেজে ভর্তি করে। চিকিৎসাধীন ৩ জনের মধ্যে দক্ষিণ কালিয়াজুরীর বজলুল হকের অবস্থা আশংকাজনক। এ ঘটনায় ইষ্টার্ণ ইয়াকুব প্লাজা এলাকায় সংঘর্ষের ঘটনার ঈদের কেনাকাটা করতে আসা ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে এবং এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। পরে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন মাহমুদ এবং অফিসার ইনচার্জ তদন্ত ফরিদউদ্দিনসহ র্যাব ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমঝোতার জন্য রাতেই থানা পুলিশের সাথে মার্কেট কর্তৃপক্ষের বৈঠক বসলেও কোন সুরাহা না হওয়ায় আজ বৃহস্পতিবার পুনরায় বৈঠক বসার আহবান জানান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন