সংবাদ 24: নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শোক র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিস্তারিত খবর পাঠিয়েছেন আমাদের প্রতিনিধিরা।
হোমনা (কুমিল্লা) : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল কুমিল্লার হোমনায় জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, হামদ-নাথ, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিল্পপতি মাহবুবুর রহমান সিআইপি।
শেরপুর : শেরপুরে কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, কালো ব্যাজ ধারণ।
সকালে শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কালেক্টরেট চত্বর থেকে এক শোক র্যালি শহর প্রদক্ষিণ করে। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আতিউর রহমান আতিক, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অ্যাডভোকেট চন্দন কুমার পাল, মেয়র মো. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
মধুখালী (ফরিদপুর) : এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোক র্যালি উপজেলা চত্বর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতির জনকের জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিরাজুল ইসলাম উকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যানদ্বয় আবু সাইদ মিয়া, সুরাইয়া সালাম, অধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন মোল্লা, ওসি নুরে আলম সিদ্দিকী মির্জা মনিরুজ্জামান বাচ্চু, আব্দুস সালাম মিয়া, মির্জা আক্তারুজ্জামান খোকন, মো. রেজাউল করিম তুহিন, জুয়েল শরীফ প্রমুখ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : এ উপলক্ষে রূপগঞ্জে কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, যুব ঋণ বিতরণ, প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা।
রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ফারহানা কাউনাইন। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ লায়ন হাবিবুর রহমান হারেজ, সহকারী কমিশনার (ভূমি) এটিএম শরিফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আল-আমিন ভুঁইয়া দুলাল, শাখাওয়াত হোসেন, অধ্যক্ষ আঃ আউয়াল, আবদুর রহিম, আলী ওসমান, আজাহার আলী ভুঁইয়া, নারায়ণ চন্দ্র শাহা, এনামুল হক ভুঁইয়া, মতিউর রহমান আকন্দ, আবদুল আজিজ, আ. মান্নান মুন্সী, তাবিবুল কাদির তমাল প্রমুখ। পরে পুরুষ ও মহিলাদের মাঝে যুব ঋণ বিতরণ এবং প্রতিবন্ধী শিশুদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মুক্তাগাছা (ময়মনসিংহ) : এ উপলক্ষে মুক্তাগাছার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোরআনখানি, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে মুক্তাগাছা আর কে মডেল হাই স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র নাথের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক নূর উদ্দিন খান, মোশারফ হোসেন, শফিকুল ইসলাম, মেহেদী হাসান, মিজানুর রহমান, কামাল হোসেন, হাসিনা বেগম প্রমুখ। সভায় দোয়া পাঠ করেন মাওলানা জয়নাল আবেদীন।
সুনামগঞ্জ : সুনামগঞ্জে এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিভিন্ন সংগঠন।
গতকাল ১০টায় সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, পুলিশ সুপার নুরে আলম মিনা ও পৌর মেয়র আয়ুব বখত জগলুলের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : এ উপলক্ষে সরকারি-বেসরকারি অফিসে কালো পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজালাল মিয়া, নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন, অ্যাডভোকেট আ. রশিদ ভু্ইয়া, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জালাল উদ্দীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, আক্তারুজ্জামান লস্কর, লুত্ফুন্নাহার, কাজী বন্যা আহমেদ, মানসী পাল, জলীলা খাতুন, নাজমুল হক, লোকমান হোসেন প্রমুখ। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কাঙালি ভোজ, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন