| | মোঃ হানিফ মোল্লা-রূপগঞ্জ প্রতিনিধি,০৭-০৮-২০১২: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী রাসেলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাসেল কাঞ্চন পৌর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সামসুন্নাহার এর ছেলে। সোমবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসি ও পুলিশ সূত্র জানায়, অস্ত্রধারী সন্ত্রাসীদের একটি দল রূপগঞ্জের কাঞ্চনে অবস্থিত রাসেলদের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে ঘর থেকে বের করে এলোপাথাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এ সময় ছেলেকে বাঁচাতে গেলে মা সামসুন্নাহার গুলিবিদ্ধ হন। রাসেলকে মুমূর্ষু অবস্থায় ভুলতা মেমোরি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের মা সামসুন্নাহার জানান, নিহতের বড় ভাই রাশেদুল হাসান রানার সাথে ছাত্রলীগের কমিটি গঠন ও এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপের দ্বন্দ্ব রয়েছে। এর জের ধরে রফিক, শফিক, মোগলস | হ বিশ-পচিশজন সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। বড় ছেলে রানাকে না পেয়ে ছোট ছেলে রাসেলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। সন্ত্রাসীদের গুলিতে রাসেলের মা সামসুন্নাহারও আহত হন। তার ডান হাতে গুলি লাগে। তিনি স্থানীয় মেমোরি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ভোর ৫ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত স্থানীয় লোকজন তিনঘন্টা এশিয়ান হাইওয়ে অবরোধ করে। আটটায় স্থানীয় এমপি গাজী গোলাম দস্তগীর বীর প্রতীক ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে এলাকাবাসি সড়ক অবরোধ প্রত্যাহার করে। তবে অবরোধের কারনে এ সড়কে সকাল দশটা পর্যন্ত তীব্র যানজট ছিলো। রূপগঞ্জ থানার ওসি আতিকুর রহমান খান জানান, ছাত্রলীগের অন্তর্দ্বন্দ্বের কারণে প্রতিপরে হাতে রাসেল খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকালে এলাকাবাসী এর প্রতিবাদে এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করার চেষ্টা করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে # |
Content left
বুধবার, ৮ আগস্ট, ২০১২
রূপগঞ্জে ছাত্রলীগ কর্মী রাসেলকে কুপিয়ে গুলি করে হত্যা / মা গুলিবিদ্ধ / প্রতিবাদে সড়ক অবরোধ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন