লন্ডন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারী-পুরুষ সমতা নিশ্চিতকরণ, সহিংসতা, নির্যাতন ও বঞ্চনার হাত থেকে নারীর সুরক্ষা এবং স্বাস্থ্য সেবার সুযোগের দিক থেকে জি-২০ ভুক্ত দেশ কানাডার অবস্থান শীর্ষে। আর এদিক থেকে সর্বশেষ অবস্থানে আছে ভারত।
মেয়ে শিশু হত্যা, বাল্য বিবাহ ও দাসবৃত্তির প্রচলন থাকায় ভারত সর্বশেষ অবস্থানে আছে। বুধবার প্রকাশিত বৈশ্বিক এক জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
‘থম্পসন রয়টার্স ফাউন্ডেশন’ পরিচালিত আইন বিষয়ক একটি সংবাদ সেবা সংস্থা এ জরিপ পরিচালনা করেছে। বিশ্বজুড়ে ৩৭০ জন জেন্ডার বিশেষজ্ঞের ওপর চালানো জরিপের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
‘সেভ দ্য ইউকে’র স্বাস্থ্য কর্মসূচি উন্নয়ন উপদেষ্টা গুলশান রেহমান বলেছেন, “ভারতে এখনো নারী ও বালিকাদের সম্পত্তি হিসাবে বিক্রি, মাত্র ১০ বছর বয়সে বিয়ে, যৌতুকের বিরোধে পুড়িয়ে মারা এবং ছোট মেয়েদের গৃহকর্মী হিসেবে ব্যবহার ও নির্যাতন করা হয়।”
জরিপ অনুযায়ী, জি ২০ দেশগুলোর মধ্যে নারী উন্নয়নের দিক থেকে পর্যায়ক্রমে কানাডা, জার্মানি, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, জাপান, ইতালি, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, তুর্কি, রাশিয়া, চীন, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, সৌদি আরব ও ভারতের অবস্থান বলে জানা গেছে।
১৮-১৯ জুনে মেক্সিকোয় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের আগে জরিপের এ ফল প্রকাশিত হল।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন