যারা আম খেতে পছন্দ করেন তাদের জন্য সুখবর বয়ে এনেছেন কুইন্সল্যান্ডের গবেষকরা। তাদের মতে, খোসাসহ আম খেলে অন্যান্য খাবার গ্রহণে আগ্রহ কমে যায়। এতে মোটা হওয়ার ঝুঁকি হ্রাস পায়।
তবে গবেষকরা এও বলে হুঁশিয়ারি করেছেন, কিছু আম খেলে শরীরে বিপরীত প্রভাব পড়তে পারে। কারণ কেনসিংটন প্রাইড জাতীয় আমের চামড়ায় যৌগ কোষ বেশি থাকে, যা মানবদেহে চর্বি বাড়াতে সহায়তা করে।
ইউনিভার্সিটি অব কুইন্সের বিজ্ঞানীরা বলেছেন, আমের খোসায় আরউইন ও ন্যাম নামক যৌগ কোষ থাকে, যা মানবদেহে চর্বি গঠনে বাধা দেয়।
প্রফেসর মাইক গিডলি বলেন, গবেষণায় দেখা যায় তিন ধরনের কোষ মানবদেহের চর্বি বাড়াতে সহায়তা করে।
তিনি বলেন, দীর্ঘ গবেষণার পর আমরা ফল হিসেবে দেখতে পাই স্থূলতা রোধে আরউইন ও ন্যাম যৌগ মিশ্রিত আম বিশেষ ভূমিকা রাখে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন