গত ৮ই আগস্ট সময়ের জনপ্রিয় সংগীত তারকা তপু ঘোষণা দিয়েছিলেন তারই পছন্দের পাত্রী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ছাত্রী নাজিবা সেলিমের সঙ্গে ২৪শে আগস্ট বাগদান সম্পন্ন হবে। কিন্তু উভয় পরিবারের মধ্যে এরপর দ্রুত সিদ্ধান্ত নেয়া হয়, ওইদিন বাগদান নয় বিয়ের কাজটিও সেরে ফেলার।
তাই একেবারেই ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে গত ২৪শে আগস্ট শুক্রবার ঢাকার গুলশানস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে দুই পরিবারের আত্মীয় স্বজনের উপস্থিতিতে তপু ও নাজিবার বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে উভয় পরিবারের সদস্যরা নব দম্পতির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। তপু বলেন, আল্লাহর কাছে শুকরিয়া। নতুন জীবনের পথে পা বাড়িয়েছি। সবার কাছে দোয়া চাই যেন আগামী দিনগুলো আমি ও নাজিবা সুখে শান্তিতে কাটাতে পারি। সেই সঙ্গে যেন আমার ভক্ত শ্রোতাদের আরও ভাল ভাল গান উপহার দিতে পারি। তপু আরও জানান, আগামী বছর বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তবেই নববধূকে ঘরে তুলবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন