পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, “আশা করছি বিশ ¦ব্যাংক তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করবে।”
বুধবার বিকেলে সিলেট নগরীর উপশহরে ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ৫ এমবিএ সাব-স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
‘দুর্নীতির’ অভিযোগ তুলে গত ২৯ জুন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল করে। চুক্তি বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মুহিত বলেন,্ বিদ্যুতের ক্ষেত্রে এ বছর স্বস্তিবোধ করা যাচ্ছে। আগামী বছর বিদ্যুত খাতে স্থিতিশীলতা চলে আসবে।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, সিলেটে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে নিয়ন্ত্রণ ও বন্টনের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। আগামী দিনে আরো উৎপাদন বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তবে অর্থমন্ত্রী জানান, সিলেটে বিদ্যুৎ সমস্যার পুরোপুরি সমাধান হতে সময় লাগবে। বিদ্যুৎ বিভাগ কাজ করে যাচ্ছে। বদলানো হচ্ছে বিদ্যুতের পুরনো লাইনগুলো ।
তিনি বিদ্যুতের দাবিতে ভাঙচুর ও সড়ক অবরোধের সমালোচনা করে বলেন, “রাস্তাঘাট বন্ধ করা ও আগুন ধরানো সন্ত্রাসের কাজ। ভাঙচুর, রাস্তাঘাট বন্ধ ও অগ্নিসংযোগ প্রতিবাদের ভাষা নয়।’’
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন