feature content slider

Catwidget4

ওয়েলকাম টু সংবাদ-২৪, আমদের পত্রিকার সম্প্রচারমূলক কাজ চলছে, খুব সিগ্রই আমরা আমাদের যাত্রা শুরু করব,আমাদের সঙ্ধগে থাকুন ধন্যবাদ।

Blogger templates

Content right

undefined

topads

DSECSE
1JANATAMF 5.80 0.00 0.00%
1STBSRS 89.50 -0.90 -1.00%
1STPRIMFMF 9.40 0.00 0.00%
3RDICB 164.00 -1.10 -0.67%
4THICB 144.90 -2.90 -1.96%
5THICB 115.00 0.50 0.44%
6THICB 54.00 -5.90 -9.85%
8THICB 52.30 -5.80 -9.98%
AAMRATECH 33.20 3.00 9.93%
ABBANK 33.50 0.70 2.13%
ACI 150.00 0.00 0.00%
ACIFORMULA 63.90 1.10 1.75%
ACIZCBOND 800.00 -6.50 -0.81%
ACTIVEFINE 62.00 1.00 1.64%
AFTABAUTO 119.00 0.10 0.08%
AGNISYSL 23.60 0.40 1.72%
AGRANINS 27.90 -0.60 -2.11%
AIBL1STIMF 5.70 0.20 3.64%
AIMS1STMF 32.70 -0.80 -2.39%
AL-HAJTEX 27.20 0.20 0.74%
ALARABANK 26.50 0.10 0.38%
ALLTEX 7.70 0.20 2.67%
AMBEEPHA 232.70 -3.00 -1.27%
AMCL(PRAN) 127.10 -0.50 -0.39%
ANLIMAYARN 17.80 0.00 0.00%
ANWARGALV 18.00 -0.50 -2.70%
APEXADELFT 235.00 1.60 0.69%
APEXFOODS 62.60 -2.40 -3.69%
APEXSPINN 66.20 -1.00 -1.49%
APEXTANRY 89.60 -1.00 -1.10%
ARAMIT 233.00 -5.80 -2.43%
ARAMITCEM 70.00 -0.40 -0.57%
ASIAINS 33.20 0.20 0.61%
ASIAPACINS 30.50 -0.40 -1.29%
ATLASBANG 191.00 0.90 0.47%
AZIZPIPES 19.20 0.50 2.67%
BANGAS 138.90 12.50 9.89%
BANKASIA 22.50 -0.40 -1.75%
BATASHOE 490.00 -8.30 -1.67%
BATBC 672.00 1.70 0.25%
BAYLEASING 39.00 1.30 3.45%
BDAUTOCA 35.90 1.70 4.97%
BDCOM 19.50 0.20 1.04%
BDFINANCE 30.60 0.80 2.68%
BDLAMPS 129.00 2.10 1.65%
BDTHAI 30.10 0.20 0.67%
BDWELDING 23.40 0.10 0.43%
BEACHHATCH 22.60 0.70 3.20%
BEACONPHAR 18.90 0.00 0.00%
BEDL 46.80 1.20 2.63%
BERGERPBL 508.50 3.50 0.69%
BEXIMCO 60.80 0.30 0.50%
BGIC 29.80 0.60 2.05%
BIFC 27.80 0.60 2.21%
BRACBANK 31.30 0.80 2.62%
BRACSCBOND 1075.00 0.00 0.00%
BSC 227.75 1.75 0.77%
BSCCL 101.30 8.90 9.63%
BSRMSTEEL 72.70 0.70 0.97%
BXPHARMA 51.60 -0.20 -0.39%
BXSYNTH 21.30 0.20 0.95%
CENTRALINS 36.50 1.40 3.99%
CITYBANK 26.20 0.20 0.77%
CITYGENINS 32.00 0.00 0.00%
CMCKAMAL 21.00 -0.10 -0.47%
CONFIDCEM 101.00 -0.80 -0.79%
CONTININS 31.70 0.60 1.93%
CVOPRL 198.50 -1.80 -0.90%
DACCADYE 35.80 0.10 0.28%
DAFODILCOM 15.50 0.10 0.65%
DBH 78.00 1.50 1.96%
DBH1STMF 5.00 0.00 0.00%
DELTALIFE 4035.00 -14.40 -0.36%
DELTASPINN 25.20 -0.10 -0.40%
DESCO 85.50 2.00 2.40%
DESHBANDHU 28.20 0.10 0.36%
DHAKABANK 23.60 0.00 0.00%
DHAKAINS 57.50 -0.10 -0.17%
DSHGARME 30.70 -0.50 -1.60%
DULAMIACOT 8.90 0.20 2.30%
DUTCHBANGL 103.50 0.70 0.68%
EASTERNINS 40.10 -0.10 -0.25%
EASTLAND 70.10 0.10 0.14%
EASTRNLUB 296.00 13.90 4.93%
EBL 32.20 -0.30 -0.92%
EBL1STMF 9.10 0.10 1.11%
ECABLES 58.50 -1.50 -2.50%
EHL 59.30 0.50 0.85%
EXIMBANK 16.90 0.00 0.00%
FAREASTLIF 121.30 0.20 0.17%
FASFIN 27.20 0.40 1.49%
FBFIF 9.90 0.60 6.45%
FEDERALINS 24.90 -0.10 -0.40%
FINEFOODS 18.70 -0.20 -1.06%
FIRSTSBANK 15.20 0.20 1.33%
FLEASEINT 43.60 1.40 3.32%
FUWANGCER 29.10 -0.40 -1.36%
FUWANGFOOD 31.80 0.20 0.63%
GBBPOWER 33.90 0.60 1.80%
GEMINISEA 155.10 1.80 1.17%
GLAXOSMITH 544.00 4.00 0.74%
GLOBALINS 36.80 0.60 1.66%
GOLDENSON 49.80 0.20 0.40%
GP 189.90 -1.90 -0.99%
GPHISPAT 76.20 1.50 2.01%
GQBALLPEN 164.00 -3.00 -1.80%
GRAMEEN1 42.30 -1.40 -3.20%
GRAMEENS2 14.30 -0.20 -1.38%
GREENDELMF 4.60 0.10 2.22%
GREENDELT 98.00 1.70 1.77%
GSPFINANCE 35.40 1.50 4.42%
HAKKANIPUL 20.00 0.10 0.50%
HEIDELBCEM 248.00 -4.60 -1.82%
HRTEX 22.30 0.10 0.45%
IBBLPBOND 976.00 18.75 1.96%
IBNSINA 84.00 0.10 0.12%
ICB 1869.00 99.75 5.64%
ICB1STNRB 25.00 -2.40 -8.76%
ICB2NDNRB 12.70 -1.40 -9.93%
ICB3RDNRB 4.90 0.10 2.08%
ICBAMCL1ST 46.50 -5.10 -9.88%
ICBAMCL2ND 6.10 0.00 0.00%
ICBEPMF1S1 6.20 -0.10 -1.59%
ICBIBANK 7.60 0.00 0.00%
ICBISLAMIC 18.40 -2.00 -9.80%
IDLC 104.00 3.30 3.28%
IFIC 34.90 0.20 0.58%
IFIC1STMF 6.80 0.10 1.49%
IFILISLMF1 4.40 0.10 2.33%
ILFSL 21.60 0.50 2.37%
IMAMBUTTON 9.70 -0.20 -2.02%
INTECH 16.80 0.30 1.82%
IPDC 18.30 0.40 2.23%
ISLAMIBANK 41.60 0.30 0.73%
ISLAMICFIN 31.70 1.50 4.97%
ISLAMIINS 37.10 -0.20 -0.54%
ISNLTD 16.70 0.00 0.00%
JAMUNABANK 19.30 0.10 0.52%
JAMUNAOIL 261.00 8.00 3.16%
JANATAINS 248.00 -1.75 -0.70%
JUTESPINN 73.10 -1.60 -2.14%
KARNAPHULI 31.70 -0.20 -0.63%
KAY&QUE 28.00 0.30 1.08%
KEYACOSMET 38.20 0.70 1.87%
KOHINOOR 194.00 -0.40 -0.21%
KPCL 53.50 0.60 1.13%
LAFSURCEML 34.30 0.10 0.29%
LANKABAFIN 66.00 5.60 9.27%
LEGACYFOOT 19.50 -0.50 -2.50%
LINDEBD 512.20 -4.10 -0.79%
LRGLOBMF1 10.00 0.10 1.01%
MAKSONSPIN 16.20 -0.30 -1.82%
MALEKSPIN 20.40 0.30 1.49%
MARICO 365.00 4.00 1.11%
MBL1STMF 6.40 0.00 0.00%
MEGCONMILK 11.20 0.00 0.00%
MEGHNACEM 116.80 -0.10 -0.09%
MEGHNALIFE 120.50 3.10 2.64%
MEGHNAPET 6.90 0.20 2.99%
MERCANBANK 19.20 0.30 1.59%
MERCINS 30.40 0.20 0.66%
METROSPIN 19.50 0.40 2.09%
MICEMENT 110.20 1.10 1.01%
MIDASFIN 38.30 1.40 3.79%
MIRACLEIND 12.10 -0.20 -1.63%
MITHUNKNIT 70.20 -0.90 -1.27%
MJLBD 77.40 0.60 0.78%
MONNOCERA 37.60 0.40 1.08%
MONNOSTAF 161.00 12.90 8.71%
MPETROLEUM 228.50 8.10 3.68%
MTBL 22.80 0.10 0.44%
NATLIFEINS 318.90 -5.90 -1.82%
NAVANACNG 66.30 0.30 0.45%
NBL 22.80 0.10 0.44%
NCCBANK 19.60 0.60 3.16%
NHFIL 46.00 1.60 3.60%
NITOLINS 40.60 -1.20 -2.87%
NORTHRNINS 46.80 -0.60 -1.27%
NPOLYMAR 36.90 0.10 0.27%
NTC 828.80 57.80 7.50%
NTLTUBES 53.00 0.30 0.57%
OCL 40.00 0.00 0.00%
OLYMPIC 128.00 3.80 3.06%
ONEBANKLTD 20.40 -0.20 -0.97%
ORIONINFU 39.80 0.00 0.00%
PADMALIFE 65.30 0.20 0.31%
PADMAOIL 286.80 7.70 2.76%
PARAMOUNT 24.00 -0.20 -0.83%
PEOPLESINS 26.00 -0.70 -2.62%
PF1STMF 5.10 0.10 2.00%
PHARMAID 157.80 2.20 1.41%
PHENIXINS 63.50 0.50 0.79%
PHOENIXFIN 52.10 4.00 8.32%
PHPMF1 4.80 0.10 2.13%
PIONEERINS 80.90 -2.40 -2.88%
PLFSL 32.60 0.80 2.52%
POPULAR1MF 5.10 0.00 0.00%
POPULARLIF 149.60 5.00 3.46%
POWERGRID 59.10 1.10 1.90%
PRAGATIINS 62.10 0.00 0.00%
PRAGATILIF 127.10 -7.00 -5.22%
PREMIERBAN 15.40 0.10 0.65%
PREMIERLEA 17.90 0.30 1.70%
PRIME1ICBA 5.00 -0.20 -3.85%
PRIMEBANK 33.00 0.10 0.30%
PRIMEFIN 45.80 0.70 1.55%
PRIMEINSUR 43.50 0.10 0.23%
PRIMELIFE 134.00 0.20 0.15%
PRIMETEX 20.00 0.50 2.56%
PROGRESLIF 110.30 -5.70 -4.91%
PROVATIINS 30.60 -0.60 -1.92%
PUBALIBANK 29.50 0.00 0.00%
PURABIGEN 66.80 1.10 1.67%
QSMDRYCELL 41.30 0.90 2.23%
RAHIMAFOOD 16.90 0.10 0.60%
RAHIMTEXT 116.00 -2.60 -2.19%
RAKCERAMIC 62.60 1.40 2.29%
RANFOUNDRY 62.50 -0.70 -1.11%
RDFOOD 25.40 0.80 3.25%
RECKITTBEN 751.80 0.30 0.04%
RELIANCINS 78.90 -0.10 -0.13%
RENATA 859.00 9.70 1.14%
RENWICKJA 69.50 -0.60 -0.86%
REPUBLIC 47.00 -0.30 -0.63%
RNSPIN 28.30 0.70 2.54%
RUPALIBANK 73.90 -0.40 -0.54%
RUPALIINS 45.30 -0.60 -1.31%
RUPALILIFE 120.10 1.90 1.61%
SAFKOSPINN 18.20 0.10 0.55%
SAIHAMCOT 25.60 2.30 9.87%
SAIHAMTEX 24.40 1.10 4.72%
SALAMCRST 51.30 -0.90 -1.72%
SALVOCHEM 22.50 0.70 3.21%
SAMATALETH 14.10 0.00 0.00%
SANDHANINS 99.00 0.60 0.61%
SAPORTL 33.70 0.10 0.30%
SAVAREFR 45.00 -1.70 -3.64%
SEBL1STMF 10.00 0.20 2.04%
SHAHJABANK 23.50 0.30 1.29%
SIBL 19.90 0.40 2.05%
SINGERBD 158.00 -4.40 -2.71%
SINOBANGLA 25.80 0.90 3.61%
SONALIANSH 112.10 1.90 1.72%
SONARBAINS 30.40 0.10 0.33%
SONARGAON 17.00 0.20 1.19%
SOUTHEASTB 18.30 0.40 2.23%
SPCERAMICS 26.10 0.20 0.77%
SQUARETEXT 100.00 0.90 0.91%
SQURPHARMA 261.80 0.40 0.15%
STANCERAM 25.40 -0.30 -1.17%
STANDBANKL 19.00 0.00 0.00%
STYLECRAFT 701.00 -36.50 -4.95%
SUMITPOWER 63.60 3.70 6.18%
TAKAFULINS 41.00 -0.20 -0.49%
TALLUSPIN 26.10 0.80 3.16%
TITASGAS 77.50 2.50 3.33%
TRUSTB1MF 7.20 0.10 1.41%
TRUSTBANK 23.00 0.10 0.44%
UCBL 21.20 0.30 1.44%
ULC 32.00 0.90 2.89%
UNIONCAP 28.70 0.50 1.77%
UNIQUEHRL 100.70 9.00 9.81%
UNITEDAIR 16.20 0.20 1.25%
UNITEDINS 49.40 1.10 2.28%
USMANIAGL 81.70 0.10 0.12%
UTTARABANK 34.60 0.00 0.00%
UTTARAFIN 89.80 3.90 4.54%
ZAHINTEX 32.90 0.40 1.23%
ZEALBANGLA 9.20 0.40 4.55%
Date & Time - August 30, 2012 -
06:10:32 AM

পৃষ্ঠাসমূহ

Widget Text

Blogroll

Pages

শেষ 7 দিনের খবর

Blog Archive

Followers

Blogger দ্বারা পরিচালিত.

Pages - Menu

এই মুহুর্তের খবর

Archive

Search

Banner Ad

sideCategory2

Content left

শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১২

লবণ সিন্ডিকেটের কাছে ক্রেতারা জিম্মি

 

এবার লবণের বাজার নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ব্যবসায়ীদের সমন্বয়ে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। আমদানিকৃত কাঁচা লবণের দাম প্রতিকেজি আড়াই টাকা হলেও ত্রেুতাদের বাজার থেকে প্যাকেটজাত লবণ কিনতে হচ্ছে ৩০ টাকা কেজি দরে।
সরকার লবণ আমদানি উন্মুক্ত করে দেওয়ার পর ব্যবসায়ীরা ২ লাখ ৮০ হাজার টন লবণ ভারত থেকে আমদানি করার জন্য এলসি খোলে। কিন্তু বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে থাকার কারণে লবণের দাম কমেনি। চলতি মৌসুমে লবণ উৎপাদন কম হওয়ার আশঙ্কায় এবং বাজার নিয়ন্ত্রণে রাখার জন্যে সরকার লবণ আমদানি করার বিষয়টি উন্মুক্ত করে দেয়। কিন্তু চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে একটি সিন্ডিকেট স্থানীয় বাজার নিয়ন্ত্রণ করার সুযোগে আমদানিকারকরা সরকারের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এ অবস্থায় অনেকটা বাধ্য হয়ে কয়েকগুণ বেশি দরে লবণ ক্রয় করতে হচ্ছে। ক্রেতারা জিম্মি হয়ে পড়েছে সিন্ডিকেটের কাছে।
বাংলাদেশে প্রতি বছর ১০/১২ লাখ টন লবণের চাহিদা রয়েছে। চলতি মৌসুমে দেশে ৮ লাখ টন লবণ উৎপাদন হওয়ায় ২ লাখ টন লবণের ঘাটতি থাকে। গত জুলাই মাসে আকস্মিকভাবে লবণের দাম বেড়ে যাওয়ায় সরকার বাজার নিয়ন্ত্রণের জন্যে গত রোজার আগেই ভারত থেকে লবণ আমদানি উন্মুক্ত করে দেয়। তিনটি লবণ ব্যবসায়ী প্রতিষ্ঠান সিন্ডিকেটের মাধ্যমে ভারত থেকে ২ লাখ ৮০ হাজার টন পরিশোধিত লবণ আমদানির জন্যে এলসি করে। ইতিমধ্যে এলসি করা লবণের মধ্যে ১ লাখ ২৫ হাজার টন লবণ দেশে পেঁৗছেছে।
নারায়ণগঞ্জের লবণ ব্যাবসায়ী গিয়াস উদ্দিন জানান, ভারতে প্রতিটন লবণ ৪০ থেকে ৪৫ ডলারে বিক্রি হচ্ছে। দেশে এ লবণ পেঁৗছার পর প্রতি কেজি লবণের দাম পড়ে আড়াই থেকে ৩ টাকা। তিনি জানান, লবণ আমদানিকারক সিন্ডিকেট এ লবণ স্থানীয় ব্যবসায়ীদের কাছে ৯/১০ টাকা কেজি দরে বিক্রি করছে। অথচ গত একমাস যাবৎ খুচরা বাজারে প্রতিকেজি লবণ বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। খুলনার লবণ ব্যবসায়ী সুলতান আহমেদ জানান, দেশে প্রতিমাসে ৭০/৭৫ হাজার টন লবণের চাহিদা রয়েছে। কোরবানি ঈদের সময় অতিরিক্ত ২ লাখ টন লবণের প্রয়োজন হয়। তিনি জানান, আমদানিকারকরা লবণ আমদানি করার পর নিজের গুদামে মজুদ রেখে বাজার নিয়ন্ত্রণ করছে। যার কারণে সরকার যে লক্ষ্যে লবণ আমদানি উন্মুক্ত করে দিয়েছে তার সুফল ক্রেতারা পাচ্ছে না। এ ব্যাপারে সরকারের বানিজমন্ত্রণালয় জুলাই মাসে ১৮ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এই রিপোর্ট এখনো মন্ত্রণালয়ে জমা হয়নি। এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, লবণ আমদানি কারক সিন্ডিকেট এত শক্তিশালী তাদের প্রভাবের কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এখন পর্যন্ত রিপোর্ট জমা দিতে পারেনি।
নারায়ণগঞ্জের একাধিক লবণ ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে বড় বড় লবণ ব্যবসায়ীরা ইতিমধ্যে লবণ মজুদ শুরু করেছে। আমদানিকারক সিন্ডিকেট আমদানিকৃত লবণ বাজারে বিক্রি না করে অতিরিক্ত মুনাফার লোভে তাদের নিজস্ব গুদামে এ লবণ মজুদ করছে। জানা গেছে, এই সিন্ডিকেট আরো ১ লাখ টন লবণ আমদানির এলসি খোলার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে এসি আই কোম্পানি ১০ হাজার টন লবণ আমদানির এলসি খোলেছে।
ব্যবসায়ীদের মতে বর্তমানে দেশে যে পরিমাণ লবণ মজুদ আছে তাতে লবণের সংকট থাকার কথা নয়। সিন্ডিকেটের কারণেই বাজারে লবণের দাম কমছে না। এই ব্যাপারে আমদানিকারক সিন্ডিকেটের অন্যতম পূবালী সল্টের মালিক পরিতোষ সাহার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বাজার দরের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ব্যবসায়ীদের অভিমত বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং জোরদার করা না হলে কোরবানি ঈদের আগে লবণের দাম আরো কয়েক দফা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অ্যাসাঞ্জকে ইকুয়েডরে ১ বছর থাকতে হতে পারে

 

বিতর্কিত উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে এক বছর পর্যন্ত অবস্থান করতে হতে পারে। অ্যাসাঞ্জকে সুইডেনে প্রত্যর্পণের বিরুদ্ধে সকল আবেদন শেষ হওয়ার পর তিনি ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেন। সূত্র : এএফপি।
যৌন হয়রানির অভিযোগের ব্যাপারে সুইডেনে অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করা হবে। চলতি মাসের প্রথম দিকে ইকুয়েডর অ্যাসাঞ্জের আশ্রয় আবেদন মঞ্জুর করেছে। অ্যাসাঞ্জ সকল অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, সুইডেন তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে_ এ জন্য তিনি উদ্বিগ্ন। সেখানে তিনি ইরাক ও আফগানিস্তান যুদ্ধের রিপোর্ট ও কূটনৈতিক গোপন তথ্য প্রকাশের জন্য বিচারের সম্মুখীন হবেন। অস্ট্রেলিয়ার নাগরিক ৪১ বছর বয়সী অ্যাসাঞ্জ ইকুয়েডর দূতাবাসে ইকুয়েডরের টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি বিশ্বাস করি, ৬ থেকে ১২ মাসের মধ্যে এ বিষয়টির সমাধান হবে। সাক্ষাৎকারটি স্প্যানিশ ভাষায় প্রচারিত হয়। তিনি বলেন, কূটনৈতিক প্রক্রিয়ায় পরিস্থিতির সমাধান হবে অথবা বিশ্বে কোনো নজিরবিহীন ঘটনা ঘটবে, যা কেউ কল্পনা করতে পারে না। হতে পারে ইরানের বিরুদ্ধে যুদ্ধ, যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ঘটতে পারে কোনো ঘটনা অথবা সুইডেন মামলাটি প্রত্যাহার করে নেবে।

২০১২ সালে বিশ্বে বাণিজ্য প্রবৃদ্ধি মন্থর হবে

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডবিস্নউটিও) প্রধান প্যাসকাল লামি বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন, বিশ্ব বাণিজ্যের প্রবৃদ্ধি চলতি বছর ৪ শতাংশের কম হবে। তিনি এজন্য সরকারগুলোকে সংরক্ষণশীল নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন। সূত্র : এএফপি।
ফ্রান্সের আরএফএম রেডিওতে লামি বিশ্ব অর্থনীতির মন্থর গতিকে দায়ী করে বলেন, বিশ্বে বার্ষিক বাণিজ্য প্রবৃদ্ধি গত ১৫ বছরের বেশি সময় ধরে গড়ে ৬ শতাংশ ছিল; কিন্তু চলতি বছর তা ৪ শতাংশের কম হবে।

ভূগর্ভস্থ পরমাণু সক্ষমতা দ্বিগুণ করেছে ইরান

মাটির নিচে ফরদৌ পরমাণু প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজের সংখ্যা দ্বিগুণ করেছে ইরান। গত বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে জাতিসংঘ একথা জানিয়েছে। ফলে ধারণা করা হচ্ছে যে, ইসরায়েলি হামলার হুমকি ও পশ্চিমা অর্থনৈতিক চাপ সত্ত্বেও পরমাণু প্রকল্প সমপ্রসারণ অব্যাহত রেখেছে দেশটি। সূত্র : বিবিসি।
রাজধানী তেহরান থেকে ১৩০ কিলোমিটার দূরে শিয়াদের পবিত্র শহর কওমের কাছে ফরদৌ পরমাণু প্রকল্পের অবস্থান। প্রকল্পটিতে সেন্ট্রিফিউজের পরিমাণ বাড়িয়ে আগের ১ হাজার ৬৪টির জায়গায় ২ হাজার ১৪০টি করা হয়েছে বলে জানিয়েছে আইএইএ। ইরানের ওপর প্রকাশিত ত্রৈমাসিক ওই প্রতিবেদনে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (আইএইএ) আরো জানায়, আইএইএ পরিদর্শন করতে চেয়েছিল এমন একটি সামরিক এলাকার (পার্চিন) সব ভবন ধ্বংস করে ফেলা হয়েছে ও মাটি সরিয়ে নেওয়া হয়েছে। এসব পদক্ষেপকে পশ্চিমা কূটনীতিকরা গোপন পরমাণু পরীক্ষার সাক্ষ্য নষ্ট করার প্রচেষ্টা বলে সন্দেহ করছেন। আইএইএ পরিদর্শকদের এখনো পার্চিন পরমাণু প্রকল্প এলাকা পরিদর্শনের অনুমতি দেয়নি ইরানি কর্তৃপক্ষ।
 

শতাধিক আরোহী নিয়ে একটি জাপানি বিমান প্রশান্ত মহাসাগরে পড়তে পড়তে সৌভাগ্যক্রমে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। কো-পাইলটের সামান্য ভুলেই এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটতে যাচ্ছিল। কিন্তু চূড়ান্ত মুহূর্তের আগে টের পাওয়ায় প্রশান্ত মহাসাগরে সলিল সমাধি হওয়া থেকে বেঁচে যায় বিমানের ১১৭ যাত্রী ও ক্রুরা। গত বছরের সেপ্টেম্বর মাসে অল নিপ্পন এয়ারওয়েজের (এএনএ) এই বিমানটি ওকিনাওয়া থেকে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে টোকিও যাওয়ার পথে ৪১ হাজার ফুট উচ্চতা থেকে কো-পাইলটের একটি ভুলের কারণে ৩০ সেকেন্ডের মধ্যে সোজা ৬ হাজার ৩০০ ফুট নিচে নেমে গিয়েছিল। জাপানের পরিবহন নিরাপত্তা বোর্ড এ খবর জানায়।
বিমানের পাইলট বাথরুম থেকে ফেরার পর কো-পাইলট তাকে ককপিটের দরজা খুলে দেন। এরপর দরজা বন্ধ করতে গিয়ে ভুল করে রাডার কন্ট্রোল সুইচে টিপ দিয়ে ফেলেন। আর এতেই ঘটে যায় বিপত্তি। বিমানটি সোজা নিচে নামতে থাকে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল কো-পাইলট প্রায় ১৭ সেকেন্ড পর্যন্ত বুঝতেই পারেননি যে, বিমানের কী ঘটছে বা তিনি কী ভুল করেছেন। তার ভুলের কারণে বিমানটি ডান দিকে ঘুরে গিয়ে এক পর্যায়ে বাম দিকে ১৩০ ডিগ্রি কাত হয়ে পড়ে।
তবে বাইরে অন্ধকার থাকায় আরোহীরা বুঝতেই পারেননি যে বিমানটি প্রায় উল্টে যেতে বসেছিল। তবে চূড়ান্ত মুহূর্তের আগেই ঘটনা টের পাওয়ায় বিপদ এড়ানো সম্ভব হয় এবং বিমানটি পরে নিরাপদে টোকিওর হানেদা বিমান বন্দরে অবতরণে সক্ষম হয়। স্থানীয় সময় রাত ১০টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। সূত্র: এএফপি।

ন্যামে সিরিয়া নিয়ে ইরান-মিসর বিরোধ



সিরিয়া নিয়ে ন্যাম সম্মেলনে কথা চালাচালি চলছে ইরান আর মিসরের মধ্যে মিসরের প্রেসিডেন্টের মন্তব্যকে রাজনৈতিক অপরিপক্বতা বলে সমালোচনা করল ইরান। এদিকে যুক্তরাষ্ট্র সমর্থন জানাল মিসরকে। জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে সিরিয়া প্রসঙ্গে বেশ কড়া কথা বলেছিলেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। তিনি বলেন, এটা এখন নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজন হয়ে পড়েছে সিরিয়ার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করা, যারা অবৈধ একটি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তিনি আরো বলেন, এটা স্বীকার করতে হবে যে, আমাদের সবার হস্তক্ষেপ ছাড়া এই রক্তপাত বন্ধ হবে না। সিরিয়ার মুক্তি যারা চায় তাদের প্রতি আমাদের সমর্থন ঘোষণা করতে হবে।
সম্মেলনের সভাপতি হিসেবে মুরসির এই বক্তব্যের প্রতিবাদে ওয়াকআউট করে সিরিয়ার আসাদ প্রশাসনের কর্মকর্তারা। ফলে স্বাগতিক ইরানের জন্য বিষয়টি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কারণ সিরিয়ার গৃহযুদ্ধে স্পষ্টতই বাশার আল আসাদের পক্ষ নিয়েছে ইরানের সরকার। অন্যদিকে ইরানের অনেক কর্মকর্তাও মুরসির এই বক্তব্যের সমালোচনা করেন। তাদের মধ্যে ইরানের সংসদের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা হোসেইন শাইখহোলেসস্নাম প্রথম প্রকাশ্যে প্রেসিডেন্ট মুরসির সমালোচনা করলেন। ফরাসি সংবাদ মাধ্যম মেহরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মুরসির সম্পর্কে বলেন, এই বক্তব্য দিয়ে তিনি মিসরের অবস্থান স্পষ্ট করেছেন, যা ন্যাম সম্মেলনের মূলনীতির লঙ্ঘন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ন্যাম সম্মেলনে সভাপতিত্ব করার মতো যথেষ্ট রাজনৈতিক পরিপক্বতা প্রেসিডেন্ট মুরসির নেই।
ইরানের কাছ থেকে এই সমালোচনা আসার পর স্পষ্টতই ন্যাম সম্মেলনে জোট নিরপেক্ষ পরিস্থিতি আর থাকেনি। সিরিয়া নিয়ে সেখানে মধ্যপ্রাচ্যের বড় দুই দেশের মতপার্থক্য সম্মেলনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এখন। এর আগে ন্যাম সম্মেলনে যোগ না দেওয়ার জন্য মিসরের প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এখন তারা মিসরের প্রেসিডেন্টের বক্তব্যকে সমর্থন জানিয়েছে। মার্কিন পররাষ্ট্র বিভাগের অন্যতম মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল জানিয়েছেন, সিরিয়া নিয়ে মুরসির বক্তব্য ছিল অত্যন্ত স্পষ্ট এবং জোরালো। তার এই বক্তব্য সিরিয়ার আসাদবিরোধীদের জন্য সহায়ক হবে। ভেনট্রেল বলেন, তেহরানে কিছু লোকের এই কথা শোনা দরকার ছিল এবং প্রেসিডেন্ট মুরসি সেটি তাদের শুনিয়েছেন। সিরিয়া নিয়ে মতপার্থক্য থাকলেও বৃহস্পতিবার অবশ্য বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।

আসছে হুমায়ূন আহমেদের ঘেঁটুপুত্র কমলা





আগামী ৭ সেপ্টেম্বর প্রয়াত কথাশিল্পী-নির্মাতা হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেঁটুপুত্র কমলা মুক্তি পাবে। মুক্তির দিন থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনেওয়ার্ল্ডে ছবিটির প্রদর্শনী চলবে। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, ঘেঁটুপুত্র কমলা ছাড়া হুমায়ূন আহমেদের কোনো সরাসরি সৃষ্টিকর্ম নেই, আমরা ভাগ্যবান তার শেষ ছবিটি আমাদের হাতে মুক্তি পাচ্ছে। আর এর প্রচারে কাজ করতে পেরে আমরা গর্ববোধ করছি। ৭ সেপ্টেম্বর মুক্তির আগে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হবে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন_ মামুন, তারিক আনাম খান, প্রাণ রায়, তমালিকা কর্মকার, মুনমুন আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, জুয়েল রানা, পুতুল, কুদ্দুস বয়াতি, আগুন, আবদুল্লাহ রানা, মাসুদ আখন্দ এবং ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার শিল্পী প্রাপ্তি ও প্রান্তি। ভাটি অঞ্চলের ঘেঁটুপুত্রদের জীবনকে ঘিরেই এর গল্প। হুমায়ূন আহমেদ শেষবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ২৯ মে ঢাকার বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে কাছের মানুষদের নিয়ে ছবিটি দেখেন।

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

পিরোজপুরে জমির বিরোধে এক ব্যক্তি খুন

পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। 

বৃহস্পতিবার রাতে নাজিরপুর উপজেলার চররঘুনাথপুর গ্রামের ডাকুয়া বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর হোসেন ডাকুয়া (৩৫) ওই গ্রামের বাসিন্দা। আহত কালাম ডাকুয়া তার চাচাত ভাই। 

এ ঘটনায় পুলিশ আলেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে গ্রেপ্তার করেছে। 

নাজিরপুর থানার ওসি আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় চররঘুনাথপুর গ্রামের ডাকুয়া বাড়িতে জমিজমা নিয়ে একটি সালিশ বৈঠক বসে। বৈঠকে দুপক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। 

“রাত সাড়ে ৮টার দিকে মোতাহার গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের পেটে কোপ দিলে ব্যাপক রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় কালাম এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়,” বলেন ওসি। 

গুরুতর অবস্থায় কালামকে প্রথমে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এঘটনায় নিহতের ভাই আলমগীর ডাকুয়া বাদি হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে শুক্রবার সকালে একটি হত্যা মামলা করেছেন বলে ওসি খালেক জানান।

ভারতে জেল খেটে ফিরেছেন ৫০ জন


অবৈধভাবে ভারতে গিয়ে ধরা পড়ে কয়েকবছর কারাভোগ করে ফিরেছেন ৫০ জন বাংলাদেশি। 

শুক্রবার বেনাপোল স্থলবন্দর হয়ে দেশে ফেরেন এই বাংলাদেশিরা। তারা পাকিস্তান সীমান্তবর্তী কাশ্মিরে আটক হয়েছিলেন। 

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন’র ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফিরে আসাদের মধ্যে ৪১ জন পুরুষ, চারজন নারী ও পাঁচটি শিশু রয়েছে। 

“এরা ভালো চাকরির আশায় দালাল ধরে পাকিস্তানে যাওয়ার সময় জম্মু-কাশ্মির সীমান্তে আটক হয়েছিলেন,” বলেন তিনি। 

এদের বাড়ি সুনামগঞ্জ, ঢাকা, কক্সবাজার, বান্দরবান, চাঁদপুর, চট্টগ্রাম, হবিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ফেনী জেলায়। তারা ভারতের কাশ্মির রাজের বিভিন্ন কারাগারে চার থেকে পাঁচ বছর কারাবন্দি ছিলেন। 

ফেনীর ফুলগাজী থানার নুরপুর গ্রামের বাদশা মিয়া কালু সাংবাদিকদেরকে বলেন, “সংসারে অভাব-অনটনের কারণে দালালের মাধ্যমে ভালো কাজের আশায় আমরা ৪ বছর আগে ভারতে যাই।” 

তিনি জানান, ভারত হয়ে সড়ক পথে পাকিস্তান যেতে তারা প্রত্যেকে দালালদের ২০ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু যাওয়ার পথে ধরা পড়েন তারা। 

বাদশার অভিযোগ, ভারতীয় পুলিশ আটকের পর তাদের ওপর নির্যাতন চালায়। এরপর আদালত তাদের কারাদণ্ডাদেশ দেয়। 

ফিরে আসা বাংলাদেশিদের গ্রহণ করে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার সমন্বয়ক নাসিমা খাতুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপাতত এদেরকে শেল্টার হোমে রাখা হবে। দাপ্তরিক নিয়মকানুন মেনে অভিভাবকদের কাছে তাদের ফেরত দেওয়া হবে।” 

ফেরত আসারা হলেন- নূরুল ইসলাম (২৭), মনফুর আলী (২০), আলম (৩৫), আবুল কালাম (২৫), মোস্তাক মিয়া মোস্তাফিজ (৩৫), কালাম পাশা (২৭), ফারুক (২৩), আব্দুল মালেক (২১), মাকসুদা বেগম (৫০), ফাতেমা বেগম (২৫), মুন্নী (০৫), নুরুন্নবী (২৮), আব্দুল মোতালেব (৩০), সুমন মিয়া (২৫), বাদশা মিয়া (৫৭), সামছুল হক (৫৫), ইয়ার আহম্মেদ (২৯), আব্দুস শহীদ (৪০), জামাল উদ্দীন (৩৭), মো. ইউনুচ (২৫), আব্দুল মতিন (৪২), আব্দুল হাই (৫৯), ইউনুচ নবী চৌধুরী (২৯), জাবেদ আহম্মেদ লিয়াকত (৫০), আসিব (২৪), নূরনবী (৩৮), সালাউদ্দীন (৩৮), কফিল উদ্দিন (২৪), হোসেন খলিফা (৪১), আব্দুল ছালাম (৩৫), মোবারক (৩০), শাহাবুদ্দিন (২৯), ছিদ্দিক (৫৫), ফেরদৌস (৩০), সামসুল আলম (১৯), সোহেল (০৭), তায়েবা (২৭), হাবিবা (০৯), আব্দুল করিম (০৮), তৌফিক (০৩), নূর মোহাম্মদ (৬৫), রফিক (৩৮), নূর (২৪), হোসেন আহম্মেদ (২৬), আবুল কাশেম (৫০), সানাউল্লাহ সিকদার (৩২), জাহান উল্লাহ সিকদার (৫৫), জুয়েল মিয়া (১৫), আব্দুর রহিম (৪৭) ও ওয়ারিস আলী (২০)। 

বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১২

রোববার বন্ধ থাকবে যুক্তরাষ্ট্র দূতাবাস



যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস উপলক্ষে রোববার বন্ধ থাকবে দেশটি বাংলাদেশের দূতাবাস।

কনস্যুলার সেকশন ও যুক্তরাষ্ট্র সেন্টারের আর্চার কে. ব্লাড লাইব্রেরি ও ছাত্র পরামর্শক কেন্দ্রও বন্ধ থাকবে ওইদিন। 

দূতাবাস বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা চালু থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ জন্য ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন তারা। 

তেহরানে ন্যাম সম্মেলন উদ্বোধন



 ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার তেহরানে ষোলতম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন (ন্যাম) উদ্বোধন করেন। উত্তরাঞ্চলীয় তেহরানের লীডার্স সামিট হলে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় দু’দিনব্যাপী ১৬- জাতি শীর্ষ সম্মেলন শুরু হয়। বার্তা সংস্থা ফারস এ খবর দিয়েছে। 

ন্যাম পররাষ্ট্রমন্ত্রী ও বিশেষজ্ঞদের দু’দিনব্যাপী বৈঠক শেষে শীর্ষ সম্মেলন শুরু হলো। সম্মেলনে ১২০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও মিসরের নয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিসহ প্রায় ৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধান যোগদান করেছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও এসেছেন। তিনি বুধবার আয়াতুল্লাহ আলী খামেনি ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

ইরান আগামী তিন বছর জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্বকে ইরান তার আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠার একটি সুযোগ হিসাবে ব্যবহার করবে। উদ্বোধনী ভাষণে সৈয়দ আলী খামেনি বলেন, পরমাণু অস্ত্র তৈরিতে ইরানের কোনো আগ্রহ নেই। তবে তার দেশ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে।

তিনি বলেন, আমাদের নীতি হচ্ছে সকলের জন্য পরমাণু জ্বালানির অধিকার। কারো জন্য পরমাণু অস্ত্র নয়। খামেনি তার ভাষণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র অন্যান্য জাতির ওপর অতীতের এ আবর্জনাকে তার নিজের ইচ্ছা চাপিয়ে দেয়ার জন্য ব্যবহার করছে। তিনি বলেন, আমেরিকানরা মানবাধিকারের বুলি আওড়ায়। মানবাধিকার বলতে তারা পাশ্চাত্যের স্বার্থকে বুঝায়। তারা গণতন্ত্রের কথা বলে। তাদের গণতন্ত্র হচ্ছে অন্য দেশে সামরিক আগ্রাসন।

মিসরের প্রেসিডেন্ট মুরসির বক্তব্যকে কেন্দ্র করে সম্মেলনে বিশৃঙ্খলা দেখা দেয়। তার বক্তব্যের প্রতিবাদে সিরীয় প্রতিনিধি দল সম্মেলনস্থল ত্যাগ করে বাইরে বের হয়ে যায়। প্রেসিডেন্ট মুরসি প্রেসিডেন্ট আসাদকে অপসারণে নিয়োজিত সিরীয় জনগণকে সহায়তা দেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। 

মেডিকেল ভর্তিতে পরীক্ষা নেয়ার আহ্বান হানিফের



মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তিতে পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম হানিফ। 

তিনি বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে মেডিকেলে ভর্তির স্বপ্ন নিয়ে আছে। আমি আশা করছি, স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বাস্তবতা বুঝে ব্যবস্থা নিবেন। শিক্ষার্থীদের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পূরণ করে দেবেন। 

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তেন জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোল্ল্লার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম  বদিউজ্জামান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।

‘সরকারের জনপ্রিয়তা শূণ্যের কোঠায়’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, তাহলে নির্বাচনে আসুন। প্রমাণ করুন জনগণ আমাদের সাথে নেই, আপনাদের সাথে আছে।

তিনি বলেন, বিএনপি আসলে বুঝতে পেরেছে জনগণের মনে তাদের কোন স্থান নেই। যে কারণেই তারা উপ-নির্বাচনে অংশ গ্রহণ করছে না। বাংলাদেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বলেন, কোন দুর্ঘটনা ঘটলেই গাড়ি ভাংচুর ও গাড়িতে আগুন দেওয়া হবে ছাত্র সমাজের কাছে দেশের মানুষ এমনটা আশা করে না। ছাত্র সমাজ দেশের ভবিষ্যৎ।
 
তিনি বলেন, আমি আশা করি এই ধরনের ঘটনার জন্য আপনারা গাড়ি ভাংচুর করবেন না। গাড়িতে আগুন দেবেন না। ‘বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে হানিফ বলেন, বেগম খালেদা জিয়া আসলে ভালো কিছুই দেখতে পান না। 

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর যে একটি স্থানেও বোমা হামলা হয়নি, বাংলা ভাইয়ের সৃষ্টি হয়নি, জঙ্গিবাদীদের উত্থান ঘটেনি এটা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না?

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, শোক দিবসে জন্মদিন উদযাপনের আনন্দ-উল্লাস থেকে বিরত থাকুন। তা না হলে জনগণ কখন আপনাকে ঘেরাও করে ফেলবে বুঝতে পারবেন না। তিনি বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান।

আ’লীগের ভাষায়ই জবাব দেয়া হবে : খালেদা জিয়া

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলবে- সে ভাষায়ই জবাব দেয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে দেশে কোন নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে যে নির্বাচন হবে তাতে বিএনপি অংশ নেবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় তিনি এসব কথা বলেন।

বিকেল সোয়া পাঁচটায় অনুষ্ঠান বেগম খালেদা জিয়া নাট্যমঞ্চে পৌঁছালে  স্লোগানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে করতালি দিয়ে অভিবাদন জানায়। তিনি হাত নেড়ে এর ষজবাব দেন।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ মঞ্চে উপবিষ্ট ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের দলীয় পতাকা খঁচিত উত্তরীয় পড়িয়ে দেন স্বেচ্ছাসেবক দলের নেতারা। 

সন্ধ্যা ৬টায় বক্তৃতা শুরু করে প্রায় আধ ঘন্টা বক্তৃতা করেন তিনি।

আইন শৃঙ্খলার চরম অবনতির কথা তুলে ধরে বেগম জিয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর কি চোখ নেই নাকি উটপাখির মতো চোখ বালুর মধ্যে গুঁজে রেখেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মানেই দুর্নীতিবাজ সরকার। তাদের আমলে দেশ ভালো চলেনি, দেশের মানুষ ভালো ছিলো না।

বিস্তারিত আসছে . . . . . . . . 

মৌলভীবাজারে যুবকের লাশ উদ্ধার


undefined
-  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার গোপীনগর গ্রামের একটি ডোবা থেকে নাইলনের রশি দিয়ে গলা ও হাত পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল মজিদ (২৪) একই গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি স্থানীয় নয়াবাজারের মুদি ব্যবসায়ী।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আহাদুজ্জামান জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে আসেন মজিদ। এরপর একটি ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
এরপর স্বজনরা সকালে বাড়ির পেছনের ডোবায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জে বিএনপির ২৪ নেতা-কর্মী বেকসুর খালাস


undefined
হবিগঞ্জে দ্রুত বিচার আইন মামলার রায়ে বৃহস্পতিবার বিএনপি ও সহযোগী সংগঠনের ৩৪ নেতা-কর্মীকে বেকসুর খালাসের রায় দিয়েছেঅতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মুসলেহ উদ্দিনের আদালত।
মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়াম ভাঙচুরের অভিযোগ এনে গত ২১ এপ্রিল অডিটরিয়ামের নৈশপ্রহরী আব্দুর নুর বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৪ নেতা-কর্মীকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মুক্তি পাওয়া এ মামলার অন্যতম আসামিরা হলেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সদস্য মিজানুর রহমান, জেলা কৃষক দল সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, জেলা যুবদল সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াস, জেলা ছাত্রদল জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক সকল আসামিকে বেখসুর খালাস দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন- সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আফজাল আলী দুদু। আসামিপক্ষে ছিলেন- অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ও সালেহ আহমেদ।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল বিকেলে হবিগঞ্জ শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হন। সংঘর্ষের পর বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে শহরের বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় ভাঙচুরকৃত প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ বাদী হয়ে দ্রুত বিচার আইনে পাঁচটি ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

আফগানিস্তানে বন্দুকধারীর গুলিতে ৩ আমেরিকান সৈন্য নিহত



undefined
আফগানিস্তানে এক বন্দুকধারীর গুলিতে তিন আমেরিকান সৈন্য নিহত হয়েছে। শুক্রবার দেশটির হেলমান্দ প্রদেশে এই ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানিয়েছে ন্যাটো।
বন্দুকধারী আফগান সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিল বলেও জানিয়েছে ন্যাটো।
এক আফগান কর্মকর্তা রয়টার্সকেও এই হত্যাকাণ্ড সম্পর্কে নিশ্চিত করেছেন।
আফগান সেনাবাহিনীর পোশাক ও তাদের ব্যবহৃত অস্ত্র নিয়ে ন্যাটো বাহিনীর ওপর তথাকথিত “সবুজ-নীল” সিরিজ হামলার এটি সবচেয়ে সাম্প্রতিক ঘটনা। বৃহস্পতিবারও পূর্ব আফগানিস্তানে সেনা ইউনিফর্ম পড়া দুই বন্দুকধারীর গুলিতে একজন আমেরিকান সৈন্য নিহত হয়।

ঘরে ঢুকে মা-মেয়েকে গুলি


স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় নিজের ঘরে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে। উত্তরখানে আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। গুলিবিদ্ধ শামছুন্নাহার চম্পা (৩৫) ও তার মেয়ে জুঁই আক্তারকে (১৬) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তিন/চার যুবক তৃতীয় তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে চম্পার বাসার দরজায় করাঘাত করলে জুঁই দরজা খুলে দেয়। এ সময় তারা এলোপাাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। কী কারণে তাদের গুলি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায় নি।

আড়াইহাজারে সংঘর্ষে একজন নিহত, আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৃহস্পতিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৩ ভাইয়ের সংঘর্ষে এক ভাই নিহত ও নারীসহ আরও ৫ জন আহত হয়েছেন। দুপুর ১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদি গ্রামে এ ঘটনায় নিহতের নাম জাইদুল মিয়া (৪৫)। তিনি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনায় গ্রামের লোকজন এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন। আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালেদার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের দীর্ঘ বৈঠক


undefined
ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বুধবার রাতে সাক্ষাৎ করেছেন। 

গুলশানে বিরোধী দলীয় নেতার বাসভবনে রাত ৮টা থেকে সাড়ে ন’টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী বৈঠক হয় তাদের মধ্যে। 

এ ব্যাপারে জানতে চাইলে বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিরোধী দলীয় নেতার সঙ্গে রাষ্ট্রদূত আলাপ করেছেন।’’ 

সকালে রাষ্ট্রদূত ড্যান মজিনা সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন। 

‘আন্দোলন থেকে পিছু হটার ধারণা ভুল


১৮ দলীয় জোট আন্দোলন থেকে পিছু হটেছে সরকারি দলের নেতাদের এমন বক্তব্য নাকচ করে দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা আওয়ামী লীগের মতো জ্বালাওপোড়াও করবো না, ক্রমাগত হরতাল করবো না। এই না করার কারণে যদি তারা মনে করে আন্দোলন দুর্বল হয়েছে তবে তা ভুল। জনগণের স্বার্থ বিবেচনা করেই কর্মসূচি দিয়েছি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাতীয়তাবাদী  স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা ৩২তম বার্ষিকীর অনুষ্ঠান পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জনগণকে আরো বেশি করে সম্পৃক্ত করার জন্য এমন কর্মসূচি দেয়া হয়েছে এমন দাবি করে নজরুল ইসলাম খান বলেন, এতেও যদি জনগণের সমস্যার সমাধান না হয় তবে সরকারের পছন্দ অনুযায়ী জনগণ আন্দোলন করবে।

সোনালী ব্যাংকের কোটি কোটি টাকা লুটের ঘটনায় কারা জড়িত জনগণ জানতে চায় উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাবানদের সহযোগিতা ছাড়া কয়েকজন ব্যাংক কর্মকর্তা এ কাজ করতে পারে না।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপির এই নেতা বলেন, একদলীয় বা বহুদলীয় নয়, নিরপেক্ষ সরকারের অধীনে দেশের মানুষ নির্বাচন দেখতে চায়।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল অভিযোগ করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি দলের নেতা-কর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। এছাড়াও তাদের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। সারা দেশে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

আ.লীগের অধীনেই আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী



আওয়ামী লীগের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এমন দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের সময়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। একটিও জীবন ক্ষয় হয়নি। আওয়ামী লীগ ক্ষমতা দখলকারী কোনো জেনারেলের পকেট থেকে গড়ে ওঠা দল নয় যে, এর অধীনে নির্বাচন হলে অবাধ ও নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগ গণমানুষের দল, মাটি ও মানুষের মধ্য থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল। এই দলের আদর্শ হচ্ছে জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া।
সুশীল সমাজের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, কিছু ব্যক্তিত্ব আছেন যাদের গণতান্ত্রিক সরকারে ভীতি কাজ করে। জনগণের কাছে ভোট চাওয়ার যোগ্যতা নেই। দল করতে গেলেও ফেল করেন কিন্তু ক্ষমতার খায়েশ পুরোপুরি আছে। তারা সহজ পথে ক্ষমতার মসনদে যেতে অলিগলি পথ খোঁজেন। এসব খেলোয়াড়ের বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, অধ্যাপক ড. দুর্গাদাস ভট্টাচার্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম, একেএম রহমতউল্লাহ এমপি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও নগর আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। সভা পরিচালনা করেন নূহ-উল-আলম লেনিন ও অসীম কুমার উকিল। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। 
বর্তমান সরকারের আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, আমাদের সময়ে পাঁচ হাজারের বেশি নির্বাচন হয়েছে। সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ ও উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনিয়ম হয়নি। একটিও জীবন ক্ষয় হয়নি। এটা তো কোনো জেনারেলের পকেট থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল নয় যে, রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হলে অবাধ ও নিরপেক্ষ হবে না। আওয়ামী লীগ হচ্ছে মাটি ও মানুষের মধ্য থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল। এই দলের আদর্শ হচ্ছে, জনগণের সাংবিধানিক অধিকার রক্ষা করা। গণতান্ত্রিক অধিকার রক্ষা করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া।
সুশীল সমাজের সমালোচনা করে তিনি বলেন, আমাদের দেশে কিছু ব্যক্তিত্ব আছেন, যারা রাজনৈতিক দল করতে গেলে পারেন না। জনগণের কাছে ভোট চাইতে পারেন না। চাওয়ার যোগ্যতা নেই। দল করতে গেলেও ফেল করেন কিন্তু ক্ষমতার খায়েশ পুরোপুরি আছে। টকশোতে গিয়ে টেলিভিশন ফাটিয়ে ফেলেন। কলমের কালি খালি করে আওয়ামী লীগের বিরুদ্ধে খবরের কাগজে যত পারেন লিখে যাচ্ছেন। তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি। কিন্তু জনগণের কাছে গিয়ে ভোটের পরীক্ষা দেয়ার যোগ্যতা তাদের নেই। যারা গণতন্ত্রে ভয় পান, গণতান্ত্রিক সরকার এলেই তাদের একটা ভীতি কাজ করে। তারা চেষ্টা করেন গণতান্ত্রিক সরকার এলে তাদের কীভাবে হেয় করবে। ভালো কাজকে তাদের ভালো বলতেও লজ্জা লাগে। অগণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক পন্থায় কেউ ক্ষমতায় এলে তাদের কদর বাড়ে। যে কারণে তারা এমন একটা অলিগলি পথ খোঁজেন সহজপথে কীভাবে ক্ষমতার মসনদে যাওয়া যায়। যারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে নিজেদের ভাগ্য গড়তে চান, ওইসব খেলোয়াড়ের বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ থাকতে হবে।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান সংশোধন করে আমরা জনগণের অধিকার ফিরিয়ে এনেছি। প্রজাতন্ত্রের মালিক যে জনগণ, তা প্রতিষ্ঠা করেছি। আমরা এদেশের মানুষের জীবন নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেবো না। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় সরকার পরিবর্তন হবে। যারা সংসদে আছেন, এ ব্যাপারে যতটুকু সহযোগিতা চান আমরা করতে রাজি আছি। 
প্রধানমন্ত্রী বলেন, আমরা ৩৭ বছর পর ক্ষমতায় এসে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছি। অর্থনৈতিক মুক্তির অগ্রগতির পথে আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। দুর্ভাগ্য, এদেশের মানুষ যখনই একটু সুখের মুখ দেখে, তখনই একটা আঘাত আসে। স্বাধীনতাবিরোধী যে শক্তিতে ১৯৭১ সালে আমরা পরাজিত করেছিলাম, সেই পরাজিতদের দোসররা সবসময় সক্রিয়। তারা কখনোই চায় না বাংলাদেশের জনগণ সুন্দর ও উন্নত জীবন পাক। এদেশের জনগণ স্বাধীন জাতি হিসেবে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াক। তারা বারবার ষড়যন্ত্র করেছে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে, ভোট ও ভাতের অধিকার নিয়ে। এর ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা ২০০১ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দিল না। ওই নির্বাচনের পর যে অত্যাচার-নির্যাতন হয়েছিল, তা ’৭১-এর ঘটনাকে আবার স্মরণ করিয়ে দেয়। বোমা-সন্ত্রাস, খুন প্রতিনিয়ত বিষয় ছিল তখন। প্রতিদিন বোমা ফাটে আর জঙ্গিবাদের দৌরাত্ম্য বাড়তে থাকে। আমরা চাই না বাংলাদেশের মানুষের ভাগ্যে সে ধরনের দুর্দিন আবার ফিরে আসুক। চাই না ওই ধরনের অমানিশার অন্ধকার আবার নেমে আসুক।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের নামে যে সরকার এসেছিল, তাদের কাজ ছিল নির্বাচন দেয়া। কিন্তু তারা ক্ষমতায় এসে নিজেদের স্থায়ী করার চেষ্টা করল। কিন্তু বাংলাদেশের মানুষ তা মেনে নেয়নি বলে নির্বাচন দিতে বাধ্য হয়। যে কারণে ২০০৮ সালে নির্বাচন হয়েছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও মহাজোটকে ভোট দিয়েছে। আমরা সরকার গঠন করেছি। ক্ষমতায় এসে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। দুই বছরের মধ্যে বিদ্যুত্ উত্পাদন ৩ হাজার ২শ’ মেগাওয়াট থেকে ৬ হাজার ২শ’ মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছি। সন্ত্রাস ও জঙ্গিবাদের দুর্নাম ঘুচিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে শান্তি ও সম্ভাবনাময় দেশে পরিণত করেছি। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি।
২০০১ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি—এমন অভিযোগ করে তিনি আরও বলেন, আজ ঢাকা শহরে পানি-বিদ্যুত্-গ্যাসের সমস্যা। ২০০১ সালের আগে শুনতাম বাংলাদেশ গ্যাসের ওপর ভাসছে। আজ কোথায় সেই গ্যাস? গ্যাসের মালিক জনগণ, সেই গ্যাস বিক্রি করবে আমেরিকান কোম্পানি, কিনবে ভারত। আমি তাতে রাজি হইনি। রাজি হয়েছিলেন বিএনপির নেত্রী। আর সেটাই ছিল আমার অপরাধ।
অনেকটা আবেগ আপ্লুত কণ্ঠে শেখ হাসিনা বলেন, আজ রোজামুখে একটা কথা বলি, আমি জাতির পিতার কন্যা। এই জাতির জন্য আমার বাবা-মা ও ভাইয়েরা জীবন দিয়েছেন। বাংলাদেশের মানুষের এতটুকু ক্ষতি হোক অন্তত আমার দ্বারা, তা কখনও হবে না। এতে যদি আমার জীবন যায় তাতেও আমি রাজি আছি। আমি পিতা-মাতা-ভাই হারিয়ে শোকে কাতর হইনি, পাথর হয়েছি। তাই আমার মৃত্যুভয় নেই। জীবনের ভয় নেই। যে জাতির জন্য আমার পিতা জীবন দিতে পারেন, সেই জাতির জন্য কথা বলব—তার জন্য সাহসের প্রয়োজন কোথায়? শোক বুকে নিয়ে তো আমি মৃত্যুপুরীতে এসেছিলাম। এখানে খুনি ও খুনিদের মদতদানকারীরা আছে জেনেই তো আমি এসেছিলাম। তিনি বলেন, বাংলাদেশের অগণিত মানুষের ভালোবাসা ও আস্থা-বিশ্বাসই আমার শক্তি। সেই আস্থা-বিশ্বাস আছে বলেই আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফাঁসি দিতে পেরেছি।
পঁচাত্তর-পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়েছে অভিযোগ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, খুনি রশীদদের দিয়ে জেনারেল জিয়া দল করিয়েছিলেন। ব্যারিস্টার মইনুল হোসেন, মানিক মিয়ার ছেলে, ইত্তেফাকে ছিলেন, তিনিও খুনি। তিনি বঙ্গবন্ধুর খুনিকে নিয়ে ‘প্রগশ’ নামে একটি রাজনৈতিক দল করেছিলেন। এরপর জেনারেল এরশাদ ফারুককে দিয়ে রাজনৈতিক দল করালেন এবং তাকে রাষ্ট্রপতি প্রার্থী করালেন। জিয়ার স্ত্রী ক্ষমতায় আসার পর ১৫ ফেব্রুয়ারি একটি ভুয়া নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনি হুদাকে বিরোধীদলীয় নেতা বানিয়েছিলেন বিএনপির নেত্রী। তারা জাতির পিতার খুনিদের এভাবে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন।
তিনি বলেন, জাতির পিতা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে গিয়েছিলেন; কিন্তু জিয়াউর রহমান সেই বিচার বন্ধ করেছিলেন। যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন। আমরা সেই বিচার আবার শুরু করেছি। ইনশাল্লাহ সেই বিচার শেষ আমরা করব। আমরা বিডিআর বিদ্রোহের বিচার শুরু করছি। বিচার চলছে। কোনো ভুয়া বিচার নয়, প্রকৃত বিচার হচ্ছে। বড় বড় সেনা ও নৌবাহিনীর অফিসার, আমাদের মন্ত্রী-এমপিরা এ বিচারের সাক্ষ্য দিচ্ছেন। লক্ষ করলে দেখা যাবে, খুনিদের কারা বাঁচাতে চায়। আসামিদের পক্ষে কারা দাঁড়ায়, তা দেখলে সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে—সবসময় অপরাধীদের মদত দেয়া এদের চরিত্র।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতির পিতা রক্ত দিয়ে আমাদের ঋণে আবদ্ধ করে গেছেন। এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলে সেই রক্তের ঋণ শোধ করতে হবে। এটাই হোক শোক দিবসের শপথ।

রাজধানীতে সাত মাসে ৫৭৭ জনের মৃত্যু

রাজধানীতে অস্বাভাবিক মৃত্যু বেড়েই চলেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে ৫৭৭ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জের ধরে বিষপান, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে, চেতনানাশক খেয়ে, গুলি করে, ভবন থেকে লাফিয়ে পড়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটছে। 
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কাজী গোলাম মুখলেসুর রহমান জানান, অধিকাংশ অস্বাভাবিক মৃত্যু হয় বিষপানে ও ঝুলন্ত অবস্থায়। তাছাড়া গুলি করে, ধারালো অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে ও বিষাক্ত দ্রব্য দিয়ে তৈরি খাদ্যবস্তু খাওয়ায় অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকে। এছাড়া অনেকেই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। তবে এ ঘটনা কম ঘটে থাকে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি) মাসউদুর রহমান জানান, রাজধানীতে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়। লাশের ময়নাতদন্তের প্রতিবেদনের পর যদি দেখা যায় অস্বাভাবিক মৃত্যু, পরিকল্পিত হত্যা, তাহলে সেই মামলা সচল হয়। যদি ময়নাতদন্তের প্রতিবেদনে কোনো নেতিবাচক তথ্য পাওয়া না যায়, তাহলে মামলাটি এমনিতেই নিষ্ক্রিয় হয়ে যায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পুলিশ কোনো দুর্নীতি করে কিনা—এ ব্যাপারে তিনি কোনো কথা বলতে রাজি হননি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক বিশিষ্ট মনোবিজ্ঞানী ড. নজরুল ইসলাম বলেন, মানুষের যখন বাঁচার সব পথ বন্ধ হয়ে যায়, তখন সে আত্মহত্যা করে থাকে। বাঁচার পথে যেসব নেতিবাচক বাধা আছে, সেগুলোকে দূর করতে হবে। সবার মাঝে জীবন সম্বন্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে। মানবজীবন কষ্ট, বেদনা, শোক, হাসি, কান্না, আনন্দ নিয়ে গঠিত। সাময়িক ক্ষতির জন্য মহামূল্যবান জীবনকে বিনষ্ট করে দেয়া একেবারেই অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। তিনি ব্যক্তিগত জীবনবোধ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
জানা যায়, জানুয়ারিতে ৬৭, ফেব্রুয়ারিতে ৭২, মার্চে ৯৬, এপ্রিলে ৯৬, মে’তে ৭৬, জুনে ৬৮, জুলাইয়ে ১০২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। 
গত ৩ জানুয়ারি যাত্রাবাড়ীর দক্ষিণ মাতুয়াইলে হাফিজ অ্যান্ড ব্রাদার্স নামে একটি কারখানায় মিজান আলম নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ১৮ জানুয়ারি মিরপুর মাজার রোডে অবস্থিত মদিনা মসজিদের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় রেজাউল করিম নামে এক নির্মাণ শ্রমিক মারা যান। ৩১ জানুয়ারি গোপীবাগে শেয়ারবাজারে নিজের সব বিনিয়োগ হারিয়ে লিয়াকত আলী যুবরাজ নামে এক ব্যক্তি সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। বছরের এটি আলোচিত অস্বাভাবিক মৃত্যু। 
৯ ফেবু্রয়ারি মিরপুরের মোগড়া এলাকায় অবস্থিত মোহাম্মদিয়া আলিয়া মাদরাসার চতুর্থ শ্রেণীর ছাত্র ইয়াকুব আলী নামে এক ছাত্রের মাথার ওপর ক্রিকেট বল পড়ে করুণ মৃত্যু হয়। ১৯ ফেব্রুয়ারি সবুজবাগের উত্তর বাসাবোর ৫৫/৭ নম্বর ভাড়া বাসায় এসএসসির ফল খারাপ হওয়ায় নাসরিন নামে এক ছাত্রী আত্মহত্যা করে। ১৪ মার্চ ১১৬, এলিফ্যান্ট রোডের নিজ বাসায় আগুনে অগ্নিদগ্ধ হয়ে শামসুন্নাহার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। ১৮ মার্চ শাহজাহানপুর রেল কলোনির এ/৩ নম্বর ভবনের ৪র্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী রাসেল। ৩১ মার্চ খিলক্ষেতের রিজেন্স হোটেলের কক্ষে ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন একসময়ের সাপ্তাহিক বিচিন্তা সম্পাদক মিনার মাহমুদ। 
১ এপ্রিল মতিঝিলের ৪৪, উত্তর কমলাপুরে নিজ বাসায় দুদক কর্মকর্তা দেলোয়ার হোসেন সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। ২৫ এপ্রিল রামপুরার বনশ্রীর বাসা নম্বর ৩১, রোড নম্বর ৫, ব্লক বি’র হিন্দু প্রেমিক অম্লানের বাসায় রুবিনা সুলতানা তন্বি নামে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ৮ মে খিলগাঁওয়ের মাদারটেক এলাকায় ছাদ থেকে পড়ে ফারুক হাওলাদার নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ১১ মে মতিঝিলের টিটিপাড়ায় ট্রেনে কাটা পড়ে তুষার নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। ১৯ মে রামপুরার বনশ্রীর ৫৯ নম্বর রোডের ৩৫ নম্বরের ‘এ’ ব্লকের বাসায় বাথরুমের ভ্যান্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে চম্পা আক্তার নামে এক গৃহকর্মী আত্মহত্যা করে। ২২ জুন পল্লবীর পূরবী সিনেমা হলের বিপরীত ৩০ নম্বর প্লটে কাজ করার সময় ১০ নং ভবনের চতুর্থ তলায় লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে মিলন সরকার নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ২৭ জুন যাত্রাবাড়ীর কুতুবখালীর ৬১ নম্বর বাসায় মো. সায়েম নামে এক কলেজছাত্র সিলিং ফ্যানের সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে। 
১২ জুলাই যাত্রাবাড়ীর গোপীবাগ বাজার সংলগ্ন ডিম গলির ভাড়া বাসায় গলায় ছুরি চালিয়ে আনোয়ার হোসেন নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেন। ১০ জুলাই চকবাজারের ৭৯ নং খাজে দেওয়ানে ফিনল্যান্ড পলিথিন ফ্যাক্টরিতে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আকাশ নামে এক শ্রমিকের মৃত্যু হয়। ৩১ জুলাই যাত্রাবাড়ীর ৭৮বি/২১/এ নম্বর বাসায় গলায় ওড়না পেঁচিয়ে রৌশন জাহান রিতা নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করে।

পথের বাধা উপেক্ষা করে ছুটছে মানুষ : ঢাকা-চট্টগ্রামে মহাসড়কে ৮০ কি.মি. যানজট. লঞ্চের ছাদেও জায়গা নেই


ট্রেনের টিকিট সঙ্কটের পর দেখা দিয়েছে ভয়াবহ শিডিউল বিপর্যয়। বাসের টিকিট নেই, আছে পথে পথে নজিরবিহীন যানজট আর সীমাহীন দুর্ভোগ। লঞ্চে কেবিন তো দূরের স্বপ্ন, দাঁড়ানোর জায়গা পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে প্রায় সব ক্ষেত্রেই। এভাবে পথে পথে সীমাহীন বাধা আর দুর্ভোগ উপেক্ষা করেই নাড়ির টানে ছুটে চলছে ঘরমুখো অসংখ্য মানুষ। এসব যাত্রী জানেন, পথের এই ক্লান্তিকে মুহূতেই মুছে দেবে প্রিয়জনের সান্নিধ্য। 
বেসরকারি অফিস, শিল্প কারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানে গতকাল থেকে ঈদের ছুটি শুরু হয়েছে। শেষ কর্মদিবসের পরই সব শ্রেণী-পেশার মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে গণপরিবহনের নাজুক অবস্থায় বিড়ম্বনায় পড়েছেন ঘরমুখো মানুষ। এর মধ্যে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে গতকাল ট্রেনের শিডিউল বিপর্যয় ট্রেন যাত্রীদের সীমাহীন দুর্ভোগে ফেলে দেয়। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ের ১-৪ ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে। রাজশাহীর চারঘাটে একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল চলাচল শুরু হয়েছে। কুমিল্লার দাউদকান্দিতে একটি দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঈদের ঘরমুখো লাখো যাত্রী।
গতকাল রাজধানীর বাস, লঞ্চ ও ট্রেন স্টেশন ঘুরে দেখা গেছে পথে পথে যাত্রীরা নানাভাবে হয়রানি ও আর দুর্ভোগের শিকার হচ্ছেন। বড় বড় পরিবহন কোম্পানির বাসও নির্ধারিত সময়ে ছাড়তে ব্যর্থ হচ্ছে। লঞ্চ-স্টিমারের শিডিউল বিপর্যয় না হলেও অতিরিক্ত যাত্রীবোঝাই করার পর ছাড়ছে। টাকা থাকলেও অনেকেই কেবিন পাচ্ছেন না। যাত্রীদের চাপ এতটাই বেশি যে ছাদেও জায়গা পাচ্ছেন না অনেকেই। লঞ্চের ভেতরে ঠায় দাঁড়িয়েই দীর্ঘ যাত্রার প্রসু্ততি নিচ্ছেন অনেকে। যাত্রীদের অত্যধিক চাপের কারণে ধারণক্ষমতার কয়েকগুণ বেশি যাত্রী নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় লঞ্চগুলো ছেড়ে গেলও নির্বিকার প্রশাসন। 
ঈদ যাত্রীদের পদচারণায় টার্মিনালগুলোর কোথাও যেন একটু ফাঁকা নেই। যে যেভাবে সুযোগ পেয়েছেন সেভাবে যাওয়ার চেষ্টা করছেন। আগাম টিকিট না পাওয়া মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাস, ট্রেন ও লঞ্চের ছাদে চড়ে বাড়ি ফিরতে দেখা গেছে। আবার অনেকেই বাসে করে দূরপাল্লার পথ পুরোটাই দাঁড়িয়ে যাচ্ছেন। 
বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে, গতকাল সকাল থেকে রাজধানীর ঘরমুখো মানুষের আগমন ঘটতে থাকে। সময় যতই বাড়ে মানুষের ভিড় ততই বাড়ে। যানবহনের স্বল্পতা, অতিরিক্ত ভাড়া আদায়, যানজট, ট্রেন ও বাসের দেরিতে ছাড়া, অতিরিক্ত যাত্রী বহন ঘরমুখো মানুষকে ফেলেছে নানা ভোগান্তিতে। এর সঙ্গে পকেটমার, অজ্ঞান ও মলম পার্টির তত্পরতা যাত্রীদের মনে উদ্বেগ ও উত্কণ্ঠার সৃষ্টি করে। 
ঈদ উপলক্ষে কত মানুষ ঢাকা ছাড়ে তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া অসম্ভব। তবে সরকারের পরিবহন সংশ্লিষ্ট কর্মকর্তা, বেসরকারি বাস ও লঞ্চ মালিক এবং বিভিন্ন সূত্র মতে, এ ঈদে অর্ধকোটির বেশি মানুষ রাজধানী ঢাকা ছেড়ে যায়।
ট্রেনের শিডিউল লণ্ডভণ্ড : সময় মেনে চলে না ট্রেন। এর সঙ্গে যুক্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা। রাজশাহীর চারঘাটে আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় প্রায় ২০ ঘণ্টা বন্ধ ছিল রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল চলাচল। ঈদের এ ব্যস্ত সময়ে দীর্ঘ সময় ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় রেলের সময়সূচিতে দেখা দিয়েছে বিপর্যয়। রাজধানী ও উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী প্রায় প্রতিটি ট্রেন কয়েক ঘণ্টা করে বিলম্বিত হচ্ছে। ফলে রোজার মধ্যে ব্যাপক ভোগান্তিতে পড়তে হচ্ছে ঈদে ঘরমুখো যাত্রীদের। 
পদ্মা এক্সপ্রেসের দুর্ঘটনায় বিভিন্ন গন্তব্যের তিনটি ট্রেন বাতিল করা হয়েছে। এসব ট্রেনের আগাম টিকিট সংগ্রহকারীদের ঈদ আনন্দের মধ্যে হতাশার ছাপ পড়েছে। গতকাল কমলাপুর রেলস্টেশনে অতিরিক্ত যাত্রীদের ভিড় দেখা যায়। ট্রেনের জন্য অপেক্ষমাণ এসব যাত্রীর বসার তেমন কোনো ব্যবস্থা করা হয়নি। যাত্রীরা জানান, জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেস সকাল ৯টা ২০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি বেলা ১১টা পর্যন্ত ঢাকাতেই পৌঁছায়নি। রংপুর এক্সপ্রেস কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৯টায়। সেটিও বেলা ১১টা পর্যন্ত ঢাকায় আসতে পারেনি। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ের তিন ঘণ্টা পর কমলাপুর রেলস্টেশনে পৌঁছেছে। 
কমলাপুর রেলস্টেশনের রিজার্ভেশন সহকারী মাজহারুল হক সাংবাদিকদের জানান, ঢাকা-রাজশাহী-লালমনিরহাট, ঢাকা-খুলনা ও ঢাকা-দিনাজপুর-নীলফামারী লাইনের প্রতিটি ট্রেন দুই থেকে তিন ঘণ্টা বিলম্বিত হচ্ছে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম-নোয়াখালী, ঢাকা-সিলেট ও ঢাকা-ময়মনসিংহ-কিশোরগঞ্জ লাইনের ট্রেনগুলো বিলম্বিত হচ্ছে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা। কমলাপুরের রেলস্টেশনের ম্যানেজার খাইরুল বাশার ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, রাজশাহীতে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া ও অতিরিক্ত যাত্রী ওঠানামার কারণে ট্রেনের আসা-যাওয়া বিলম্বিত হচ্ছে। 
শিডিউল ভেঙে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। জামালপুরগামী ট্রেনের যাত্রী শহীদুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, ট্রেন কখন ছাড়বে তা সুনির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছে না। আমাকে বলেছে, ১১টায় ট্রেন ছাড়বে, এখনও ছাড়ল না। আবার কাউকে কাউকে বলেছে, ১২টার পর ছাড়বে। কী করব বুঝতে পারছি না। এদিকে যেসব ট্রেন ছেড়ে গেছে সেগুলোয় অতিরিক্ত যাত্রী বহন করতে দেখা গেছে। ট্রেনের ছাদ থেকে শুরু করে ইঞ্জিন, ক্যান্টিন, কামরার জোড়া, বাম্পারসহ সবখানেই মানুষ আর মানুষ। রেলওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিতরা এভাবে ঝুঁকি নিয়ে চলা মানুষদের বাধা দেয়ার সাহস পাননি। তবে রেলওয়ের নিরাপত্তা কর্মীদের দাবি, ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিষিদ্ধ হলেও তা মানছেন না যাত্রীরা। যাত্রীদের ছাদে ওঠতে বাধা দেয়া হচ্ছে। কিন্তু তারা তা মানছেন না। বরং জীবনের ঝুঁকি সত্ত্বেও উল্লাস করে ছাদে উঠছেন। 
ঈদের আগ মুহূর্তে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে। গতকাল সকালে টিকিট কালোবাজারির সময় হুমায়ুন নামে কমলাপুর রেলস্টেশনের এক কর্মচারীকে আটক করেছে আর্মড পুলিশ। এ সময় তার কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন ট্রেনের ১২টি টিকিট পাওয়া গেছে। আর্মড পুলিশ সূত্রে জানা গেছে, টিকিট কালোবাজারি করছে একটি চক্র। হুমায়ুন সেই চক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন জানিয়েছেন, টিকিট কালোবাজারির টাকার ভাগ স্টেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও পাচ্ছেন। 
লঞ্চের ছাদেও জায়গা নেই : সদরঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি লঞ্চ অতিরিক্ত যাত্রী বহন করেছে। কেবিন, ডেক, ছাদসহ সব স্থানে যাত্রী ভরে গেলেও লঞ্চ ছাড়া হয়নি। রোদ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তির শিকার যাত্রীরা আগভাগে লঞ্চ ছেড়ে দেয়ার অনুরোধ জানালেও তা আমলে নেননি মালিক ও শ্রমিকরা। তারা টার্মিনালে লঞ্চ ভিড়িয়ে রেখেছেন আরও যাত্রীর আশায়। উপায় না দেখে লঞ্চের ছাদে চড়ে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। গতকাল বিকালে সদরঘাট ঘুরে দেখা গেছে, লঞ্চে যেন তিল ধারণের ঠাঁই নেই। 
তবে অভিযোগ অস্বীকার করেছেন লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার সহসভাপতি সাহাবুদ্দিন মিলন। তিনি বলেন, লঞ্চে যাত্রী বোঝাই হওয়ার পরই ছেড়ে দেয়া হচ্ছে। ঈদের সময় যাত্রীর চাপ বেশি। তিনি আরও বলেন, প্রতিটি লঞ্চের দাম কয়েক কোটি টাকা। কোনো মালিক চান না অতিরিক্ত যাত্রী বহন করে তার লঞ্চটি দুর্ঘটনার শিকার হোক। আমরা যাত্রীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে দেখছি।
সদরঘাট লঞ্চ টার্মিনালে খোঁজ নিয়ে জানা যায়, প্রয়োজনের চাইতে লঞ্চের ঘাটতি রয়েছে। লঞ্চ মালিকরা দাবি করছেন, দক্ষিণাঞ্চলের ৩০ লাখ লঞ্চযাত্রী রয়েছে। কেবিন, ডেক ও সোফা মিলিয়ে লঞ্চে এ পরিমাণ যাত্রী বহনের কোনো সুযোগ নেই। ফলে বাধ্য হয়েই যাত্রীরা লঞ্চের ছাদে চড়ছে। কর্তৃপক্ষের মানা তারা শুনছে না।
এদিকে বিভিন্ন লঞ্চের পাটাতন ও ছাদের স্থান কর্মচারী ও আনসার সদস্যরা বিক্রি করছেন বলে জানা গেছে। একাধিক যাত্রীর অভিযোগ, চাদর বিছিয়ে বসলে অতিরিক্ত ৭০ টাকা করে দিতে হয়। এসব টাকা লঞ্চের কর্মচারীরাই আদায় করছে। ডেক ও ছাদে কিছু অসাধু লোক আগে থেকেই চাদর বিছিয়ে জায়গা দখল করে রাখছে বলে জানা যায়। যাত্রীরা এলে তাদের কাছ সে জায়গার বিনিময়ে টাকা আদায় করে নিচ্ছে এসব দালালরা।
বাসে চাপ কিছুটা কম : রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকালে যাত্রীদের ভিড় বেশি থাকলেও দুপুর ও বিকালে কম ছিল বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ড থেকে তাত্ক্ষণিক টিকিট বিক্রি করে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে বাস। গাবতলী, মালিবাগ, কল্যাণপুর ও মতিঝিল থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ দূরপাল্লার বাসের কোম্পানি শিডিউল অনুযায়ী বাস ছাড়তে পারেননি। এদিকে রাজধানীর বাস স্টেশন থেকে ছেড়ে যাওয়া বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অখ্যাত বাস কোম্পানিগুলো বাড়তি আয়ের আশায় আসনের বাইরে যাতায়াতের পথে মোড়া বিছিয়ে যাত্রী বহন করেছেন। ফলে অনেক বাসে যাত্রীরা দাঁড়িয়ে গেছেন। আবার অনেকে বাসের ছাদে চড়ে গেছে। 
গাবতলী-রাজশাহী, গাবতলী-সৈয়দপুর, গাবতলী-দিনাজপুর, গাবতলী-রংপুর, ঢাকা-দাউদকান্দি, ঢাকা-কিশোরগঞ্জ, ঢাকা-নরসিংদীসহ কয়েকটি রুটের বাসের ভেতর দাঁড় করিয়ে এবং ছাদে যাত্রীদের নিতে দেখা গেছে। রংপুরগামী লামইয়া এন্টারপ্রাইজ বাসের যাত্রী বাবুল মোল্লা বলেন, এসব বাসে আগে ভাড়া নিত আড়াই শ’ টাকা। এখন ভাড়া নিয়েছে সাড়ে ৩শ’ টাকা। বাড়তি ভাড়া নেয়ার পরও মানুষের হাঁটার পথে মোড়া পেতে তাতে মানুষ বসানো হচ্ছে। চালকের পাশে ইঞ্জিন কাভারে বসানো হয়েছে ৬ জন। এমনকি ছাদে নেয়া হয়েছে প্রায় ৫০ জন। 
এ ছাড়া ঈদে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় বাস মালিকরা ঢাকায় সিটি সার্ভিস ও দেশের প্রত্যন্ত অঞ্চলে চলাচল করে এমন বাস রং করে ঢাকায় এসেছেন। বিশেষ করে সায়েদাবাদ-কিশোরগঞ্জ, সায়েদাবাদ-ভৈরব, সায়েদাবাদ-দাউদকান্দি, মহাখালী-ময়মনসিংহ, মহাখালী-জামালপুর, গাবতলী-পাবনা, গাবতলী-রাজশাহীসহ বেশ কিছু রুটে পুরনো বাস চলাচল করতে দেখা গেছে। এছাড়া সিটি সার্ভিসের বেশকিছু বাস বিভিন্ন রুটে ছেড়ে গেছে। এছাড়া গাবতলী থেকে দেশের উত্তরাঞ্চলের দিনাজপুর, পাবনা, রংপুর, সৈয়দপুর, চাঁপাইনবাবগঞ্জসহ বেশ কিছু গন্তব্যে খোলা ট্রাকে চড়ে বাড়ি গেছেন ঈদযাত্রীরা। 
বিকল্প উপায়ে বাড়ি ফেরা : বাস ও ট্রেনের আগাম টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হওয়া যাত্রীদের বিকল্প উপায়ে বাড়ি ফিরতে দেখা গেছে। অনেক যাত্রী ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছেছেন। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ মাওয়া ও পাটুরিয়া পার হয়ে যাচ্ছেন। পাশাপাশি অনেকেই মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব ও লোকাল বাস রিজার্ভ করে গেছেন। একই এলাকার কয়েকজনকে একত্রে মিলে বাস, ট্যাক্সিক্যাব-মাইক্রোবাস ভাড়া করে গন্তব্যে যেতে দেখা গেছে। 
কুমিল্লায় ফের দীর্ঘ যানজট : আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার দাউদকান্দিতে একটি দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ঈদের এই সময়ে ঘরমুখো যাত্রীরা। গতকাল সকালে জিংলাতলী এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের পর দেড় ঘণ্টা মহাসড়কে চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে। জিংলাতলী এলাকায় দুর্ঘটনায় নিহত হন ট্রাকচালক মো. লিটন মিয়া (৪০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের কাজি মমিন উল্লাহর ছেলে।
এরপর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ লাইনে গাড়িগুলো চলছে থেমে থেমে। ঈদের ছুটির প্রথম দিন বুধবারও গাড়ির চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল।
মহাসড়ক পুলিশের দাউদকান্দি থানার উপ-পরিদর্শক মেহেদী হাছান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে জিংলাতলী গ্রামের কাছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়কের উপরে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গাড়ি দু’টি রেকার দিয়ে সরিয়ে নিলে সকাল ৯টার দিকে যান চলাচল শুরু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা মেহেদী।
ঈদের কয়েকদিন আগে গাড়ির চাপ বেশি থাকায় কুমিল্লার গৌরীপুর ও নিমসার বাজার এলাকায় কিছু সময় পরপরই যানজট হচ্ছে। এর পাশাপাশি মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করায় যানজট সৃষ্টি করছে।
২০ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী ট্রেন চালু : রাজশাহী অফিস জানায়, রাজশাহীর চারঘাটে একটি আন্তঃনগর ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ২০ ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে ঢাকা ও খুলনার রেল চলাচল শুরু হয়েছে। রাজশাহীর চারঘাটের সরদহ স্টেশনের কাছে হলিদাগাছি এলাকায় ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের লাইনচ্যুত চারটি বগি গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার প্রক্রিয়া শেষ হলে ওই রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। 
এর আগে গত বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিকাল সাড়ে ৫টার দিকে চারঘাটে সরদহ স্টেশনের কাছে হলিদাগাছি এলাকায় লাইনচ্যুত হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকাসহ সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সবকটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়। আর এতে চরম দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী। এদিকে পদ্মা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলামকে জানান, ঈশ্বরদীর রিলিফ ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে বিরতিহীনভাবে কাজ করে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ‘পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার কারণে সব ট্রেনের সময়সূচি ঠিক রাখা যায়নি। তবে যাত্রীদের কথা চিন্তা করে বিকল্পভাবে ট্রেন চলাচল বজায় রাখার চেষ্টা করা হয়। 
এ ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক ফেরদৌস আলম সাংবাদিকদের জানান, রাতে উদ্ধার প্রক্রিয়া কিছুটা ধীরগতিতে চললেও সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত জোর তত্পরতা চালিয়ে লাইন সচল করা হয়েছে। এর কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
এদিকে রাজশাহীর সরদহ রেল স্টেশনের কাছে হলিদাগাছি এলাকায় আন্তঃনগর ট্রেন পদ্মা এক্সপ্রেসের ৪টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাতেই ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা সজিব কুমারকে প্রধান করে গঠিত এ কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। সকালে তদন্ত দুর্ঘটনাস্থল পরিদর্শন করে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে। 
এদিকে বুধবার বিকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা সিল্কসিটি ট্রেনটি সরদহ হলিদাগাছি পর্যন্ত আসে, সেখান থেকে যাত্রীদের ধূমকেতু ট্রেনে করে রাজশাহী পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, রাতে ঢাকাগামী ধূমকেতু ট্রেন নির্ধারিত সময়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। দুর্ঘটনাস্থল পর্যন্ত গিয়ে যাত্রীদের সিল্কসিটি ট্রেনে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বুধবার বিকাল ৪টা ২০ মিনিটে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে বিকাল সাড়ে ৫টার দিকে চারঘাটে সরদহ স্টেশনের কাছে হলিদাগাছি এলাকায় লাইনচ্যুত হলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকাসহ সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে পশ্চিমাঞ্চল রেলওয়ের সবকটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় দেখা দেয়। আর এতে চরম দুর্ভোগে পড়ে ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী। 
জানা গেছে, ট্রেনের পেছনের দু’টি এসি ও একটি খাবারের বগিসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এ সময় রেল লাইনের স্লিপার উঠে যায়। দুর্ঘটনার সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০-১২ জন যাত্রী আহত হয়েছে।

‘কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২’

‘জ্বালো প্রযুক্তির আলো’- এই শেøাগান নিয়ে ১২ জানুয়ারি থেকে ঢাকায় শুরু হয়েছে ‘কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২’। রাজধানীর প্যান প্যাসিফিক সোঁনারগাও হোটেলে আয়োজিত এ মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন দেশে দশমবারের মতো এ মেলার আয়োজন করছে।  সোমবার সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান এ তথ্য জানায়। সংবাদ সম্মেলনে কিউবির হেড অব ব্র্যান্ড এন্ড কমিউনিকেশনস সৈয়দ আশিকুর রহমান, এক্সিকিউটিভ টেকনোলজিসের মহাব্যবস্থাপক সালমান আলী খান, স্যামসাংয়ের মার্কেট কমিউনিকেশনস ব্যবস্থাপক মাহমুদ বি কাইয়ুম, এইচপি পার্সোনাল সিস্টেমস গ্রæপ বাংলাদেশের চ্যানেল মার্কেটিং ম্যানেজার প্রতাপ সাহা এবং মেলার সমন্বয়ক ফাবিয়ান খান উপস্থিত ছিলেন।
ফাবিয়ান খান বলেন, এবারের মেলা আগের চেয়ে অনেক বড় ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। ক্রেতারা যাতে ভীড় এড়িয়ে স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারেন সেজন্য আমাদের এ উদ্যোগ।
সৈয়দ আশিকুর রহমান বলেন, এবার নিয়ে তৃতীয়বারের মতো ল্যাপটপ মেলার পৃষ্ঠপোষকতা করছে কিউবি। সা¤প্রতিক কয়েক বছরে ঢাকায় ল্যাপটপ বিক্রি লক্ষনীয় হারে বেড়েছে, কিউবি ল্যাপটপ মেলা-র এতে অনেক অবদান রয়েছে। এবারের মেলায় কিউবি মাসিক প্যাকেজ সহ প্রতিটি মডেমের সঙ্গে একটি শীতের জ্যাকেট উপহার দিবে। শুধুমাত্র ‘কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২’ -এ সুবিধাটি পাওয়া যাবে। আয়োজকরা বলেন, বিগত চার বছরে ঢাকায় ৬টি এবং চট্টগ্রামে তিনটি সফল ল্যাপটপ মেলার পর এটি মেকার কমিউনিকেশনের আয়োজনে দেশে দশম ল্যাপটপ মেলা। ল্যাপটপ দিনে দিনে দেশের মধ্যবিত্ত জনসাধারনের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসছে। এছাড়া বিদ্যুত না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকায় সবাই এখন ডেস্কটপের বদলে ল্যাপটপকেই বেছে নিচ্ছেন। আমাদের আয়োজিত প্রতিটি ল্যাপটপ মেলায় দর্শনার্থীদের ভীড়, প্রচুর ল্যাপটপের বিক্রি এবং ক্রেতাদের বিপুল আগ্রহ অন্তত তাই প্রমাণ করে। এবারের মেলায় আরও বেশি ল্যাপটপ বিক্রি হবে বলে আশা করা যায়।
কিউবি এ বছরের ল্যাপটপ মেলার টাইটেল স্পন্সর। আর সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে এসার, আসুস, এইচপি এবং স্যামসাং।
মেলার সব আপডেট সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকে পাওয়া যাবে। এজন্য িি.িভধপবনড়ড়শ.পড়স/ছঁনববখধঢ়ঃড়ঢ়ঋধরৎ ফ্যানপেইজটি লাইক করতে হবে। পেইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেয়া হবে।
এবারের মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে কিউবি, এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, স্মার্ট টেকনোলজিস, গেøাবাল ব্র্যান্ড, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, এক্সেল টেকনোলজিস, আরএম সিস্টেমসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠানে বিশেষ মূল্যছাড়ে আসুস, তোশিবা, এইচপি, স্যামসাং, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, কমপ্যাক, গিগাবাইট সহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাবে। বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপও এ মেলায় উšে§াচিত হবে।
মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য হবে ২০ টাকা। প্রবেশ টিকিটের উপরে র‌্যাফল ড্রয়ের মাধ্যমে ল্যাপটপ এবং মোবাইল ফোন সহ বিভিন্ন পুরস্কার দেয়া হবে।

৩ দিন ব্যাপী কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান এবং প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান


১২জানুয়ারি থেকে ঢাকায় হয়ে গেল ‘কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২’। রাজধানীর প্যানপ্যাসিফিক সোঁনারগাও হোটেলে সকাল দশটা থেকে এ মেলা শুরু হয়। দুপুর ১২ টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন দেশে দশমবারের মতো এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিউবি এর ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন প্রধান জনাব সৈয়দ আশিকুর রহমান, তথ্যপ্রযুক্তিবিদ জনাব মো¯Íাফা জব্বার, জনাব মুনির হাসান এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক জনাব শহিদুল মুনির।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের অন্যতম বন্ধু স্থপতি ইয়াফেস ওসমান তার বক্তব্যের শুরুতেই সবাইকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন আমরা দায়িত্ব নেবার পূর্বেই ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলাম। কিন্তু ÿমতায় এসে কাজ শুরু করার কোন উৎসই পাইনি । তবে আমরা বিশ্বাস করতাম : “দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ”। মূলত আমরা এ জন্যই এ পর্যন্ত আসতে পেরেছি। তিনি বলেন বর্তমানে আমি আইসিটি মন্ত্রণালয় থেকে দূরে সরে গেলেও এ বিষয়ে একটি ঝোক আমার মনে সবসময় থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তি পৌঁছে দেবার জন্য সকল শ্রেণী পেশার লোকের সাথে আমার কর্মতৎপরতা অব্যাহত থাকবে। যারা ইন্টারনেটে কাজ করে তারা বিশ্ব নাগরিক, আর তাদের দমিয়ে রাখা যাবে না। তিনি কবিতা করে বলেন, “সফটওয়্যার, হার্ডওয়্যার আর হিউম্যানওয়্যার, তিনে মিলে হয় বিজয়, মানুষই আসল তব নইলে সব অপচয়”। দেশে প্রযুক্তির জয়গান এখন গাইছে তরুণ প্রজন্ম। তিনি বলেন, আমরা  যা চিন্তাও করতে পারি না, তরুনরা এখন তা ভাবছে এমনকি করেও দেখাচ্ছে। তাদের সুযোগ করে দিতে হবে। দেশে প্রযুক্তির ÿেত্রে যে জোয়ার বইছে তা উলেøখ করে তিনি বলেন, এ দেশে ই-এশিয়া প্রমাণ করেছে যে-দেশ প্রযুক্তিতে বিশ্বাস করে, আমাদের আছে আগ্রহ ও সদিচ্ছা। আমরা এটা নিয়েই জয় করবো। সবশেষে তিনি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করে তার শুভ কামনা করেন এবং শেষ করেন এভাবে “তথ্য প্রযুক্তির ÿেত্রে দেশ এগিয়ে চলছে বেশ কিউবি ল্যাপটপ ফেয়ার স্বার্থক হোক, সাবাশ বাংলাদেশ”।
স্থপতি ইয়াফেস ওসমান বলেন, দেশে তথ্যপ্রযুক্তি ক্ষেত্র দিন দিন এগিয়ে যাচ্ছে, তরুণ প্রজন্মই এ এগিয়ে যাওয়াকে আরোও তরান্বিত করতে পারে। এজন্য আমরা সরকারের পক্ষ থেকে তরুণদের জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছি। সা¤প্রতিক বছরগুলোতে ল্যাপটপ বিক্রির হার অনেক বেড়েছে, এজন্য কিউবি ল্যাপটপ মেলার মতো আয়োজনকে সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই।
দেশে এখন প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে, যার প্রমাণ এই একটি প্রোডাক্ট কেন্দ্রিক মেলা-শহীদুল মুনীর
মেলার অন্যতম আকর্ষণ শহীদুল মুনীর তার সংÿিপ্ত বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান। সেই সাথে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, দেশে এখন প্রযুক্তির ব্যাপক প্রসার ঘটেছে, যার প্রমাণ এই একটি প্রোডাক্ট কেন্দ্রিক মেলা। তিনি মেলার সাফল্য ব্যক্ত করে তার বক্তব্য শেষ করেন।
সা¤প্রতিক কয়েক বছরে ঢাকায় ল্যাপটপ বিক্রি লক্ষনীয় হারে বেড়েছে, কিউবি ল্যাপটপ মেলা’র এতে অনেক অবদান রয়েছে -সৈয়দ আশিকুর রহমান, কিউবি এর ব্র্যান্ড এন্ড কমিউনিকেশন প্রধান সৈয়দ আশিকুর রহমান বলেন, এবার নিয়ে তৃতীয়বারের মতো ল্যাপটপ মেলার পৃষ্ঠপোষকতা করছে কিউবি। সা¤প্রতিক কয়েক বছরে ঢাকায় ল্যাপটপ বিক্রি লক্ষনীয় হারে বেড়েছে, কিউবি ল্যাপটপ মেলা-র এতে অনেক অবদান রয়েছে। এবারের মেলায় কিউবি মাসিক প্যাকেজ সহ প্রতিটি মডেমের সঙ্গে একটি শীতের জ্যাকেট উপহার দিবে। শুধুমাত্র ‘কিউবি ল্যাপটপ ফেয়ার ২০১২’ -এ সুবিধাটি পাওয়া যাবে। কিউবির পÿ থেকে আসা জনাব আশিকুর রহমান তার বক্তব্যের শুরুতেই এরকম একটি ফেয়ারে উপস্থিত হতে পেরে অনেক আনন্দ প্রকাশ করেন। সেই সাথে প্রযুক্তির এই আহবানে সবাইকে সাড়া দেবার জন্য অতিথিসহ অন্যান্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের প্রযুক্তির উৎকর্ষতায় এরকম আয়োজন আরো বেশী হওয়া প্রয়োজন। কারণ বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বৃদ্ধি পেয়েছে প্রায় ১০.১৫%। কিউবিই প্রথম দেশে ৪জি ওয়াইম্যাক্স চালু করেছে উলেøখ করে তিনি বলেন, বর্তমানে তাদের নেটওয়ার্ক ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ অনেক স্থানেই অনেক ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। দেশে বর্তমানে ২৫ টির অধিক স্টোর হাউজ আছে উলেøখ করে তিনি বলেন, কিউবিই প্রথম দেশে ৫০০ টাকার নিচে ইন্টারনেট ইউজেস প্যাকেজ নিয়ে এসেছে। কিউবি এখন দেশে ২০-২৫% ব্যান্ডউই থ ব্যবহার করছে। দেশে এখন ব্যাপকভাবে তাদের ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে বলে তিনি উলেøখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কিউবি ব্যাপকভাবে এখন যেমন সেবা দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও তেমন করে যাবে।
২০১১ সালে শুধু নোটবুক, ইপিসি বিক্রি হয়েছে ২ লাখের বেশি – জনাব মুনির হাসান
জনাব মুনীর হাসান তার বক্তব্যের শুরুতেই সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গত ল্যাপটপ ফেয়ারে ল্যাপটপ এর বিক্রি ছিল ৫১০০০, আর এবারতো ফেয়ার উদ্বোধনের পূর্বেই ল্যাপটপ বিক্রি শুরু হয়ে গেছে। গত ২০০৯ সালের জুলাইতে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারী ছিল ৯৬০০০, যা বর্তমানে ২২ লÿ। বর্তমানে ফিল্যান্সসারদের আয় ১৪ মিলিয়ন ছাড়িয়ে যাবার উপক্রম হয়েছে। দেশে এখন প্রতিদিন একবার মানুষের নূন্যতম ২০০ টাকা আয়ের অনলাইন বেজড ব্যবস্থা তৈরী হচ্ছে। দেশের জন্য তৈরী হচ্ছে মন¯Íাত্তিক ভাব বুজার ডিভাইস। তিনি দেশের প্রযুক্তির এতসব উৎকর্ষতা প্রকাশ করে তাকে বাড়িয়ে দেবার জন্য সকল ¯Íরের আন্তরিকতা কামনা করেন। সবশেষে তিনি একটি কবিতার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন: ‘মানুষ আসল তবু নইলে সব অপচয়’। জনাব মুনির হাসান তার বক্তব্যে দেশে সা¤প্রতিক কয়েক বছরের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, ২০০৮ সালে সারা বছরে মাত্র ৪৮ হাজার ল্যাপটপ বিক্রি হয়েছিল। আর সর্বশেষ ২০১১ সালে শুধু নোটবুক, ইপিসি বিক্রি হয়েছে ২ লাখের বেশি! ট্যাবলেট কম্পিউটার গুলোর বিক্রি এ হিসাবে ধরা ই হয়নি।
ট্যাবলেট পিসি আবার ল্যাপটপের বাজার নিয়ে নিচ্ছে
-মো¯Íফা জব্বার
বাংলাদেশের প্রযুক্তির আকাশের অন্যতম জ্বলজ্বলে নÿত্র দেশীয় প্রযুক্তির প্রানভোমরা তার বক্তব্যের শুরুতেই সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। এরপর তিনি দেশের প্রযুক্তির ইতিহাস টেনে বলেন, পূর্বে যেখানে ডেক্সটপই ছিল সব প্রযুক্তির আকর্ষণ এখন সেখানে ল্যাপটপ এসেছে। তিনি বলেন, ট্যাবলেট পিসি আবার ল্যাপটপের বাজার নিয়ে নিচ্ছে। ভবিষ্যতে হয়তো আমরা এরকম ফোন যন্ত্রের জয়জয়কার পাবো, যা আমাদের মনোভাব বুঝতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ভিশনের কথা উলেøখ করে তিনি বলেন, দেশ প্রযুক্তির ÿেত্রে অনেক দূর এগিয়ে গেছে। দেশের ট্রাফিক আইন ভঙ্গ করলে এখন ডিজিটাল কেচ ফাইলিং এর ব্যবস্থা হচ্ছে। তিনি বলেন, কাগজপত্রের ছড়াছড়ি বাদ দিয়ে এখন কম্পিউটারই জনগনের পরম বন্ধু। পুলিশ ডিপার্টমেন্ট এখন ডিজিটালাইজড হচ্ছে। এখানে এখন সব কাজ কম্পিউটারে হচ্ছে। তিনি বলেন, ১ কোটি ৪০ লÿ টাকা ব্যয়ে এখন দেশে ডিজিটাল নথি বিন্যাস হচ্ছে। ল্যাপটপ বাজারের জয়জয়কার উলেøখ করে তিনি বলেন, দেশে এখন ল্যাপটপের জন্য আলাদা মার্কেট আছে। তিনি সকল সম্ভাবনার এ দেশে দÿ মানবগোষ্ঠি ও এ গোষ্ঠি সৃস্টির জন্য যথোপযুক্ত ট্রেনিং এর প্রয়োজন অনুভব করে প্রধান অতিথিসহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে তিনি এ দেশে প্রযুক্তির স্বর্নশিখা জ্বালানোর আহবান জানিয়ে তরি বক্তব্য শেষ করেন।
বিদ্যুত না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকায় সবাই এখন ডেস্কটপের বদলে ল্যাপটপকেই বেছে নিচ্ছেন – মেলার সমন্বয়ক ফাবিয়ান খান
মঞ্চে আসন গ্রহণের পরপরই মিষ্টি কন্ঠে মাইক্রোফোনের সামনে ডাক আসে জনাব ফারিয়ান খান এর। তিনি তার বক্ত্যব্যের শুরুতে এরকম একটি আয়োজন আবারো শুরু হলো বলে সন্তুষ্টি ও আনন্দ প্রকাশ করেন। সেই সাথে আগত অতিথিদের সময় করে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন মেকার’স দেশে দশমবারের মতো এরকম বড় কোন আয়োজন করছে। এছাড়া তিনি নতুন এ ভেন্যুতে সবাইকে স্বাগত জানান। সবশেষে তিনি মেলাতে এসে সবাইকে প্রযুক্তির অন্যতম আকর্ষন ল্যাপটপ -এ বিভিন্ন রকমের উপভোগ করার আহবান জানিয়ে এবং আগত সবাইকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। মেলার সমন্বয়ক ফাবিয়ান খান জানান, মেলাকে সফল করার জন্য, সাধারণ দর্শনার্থীদের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শণ এবং বিশেষ ছাড়ে কেনার সুযোগ রয়েছে এবারের মেলায়। এবার বেশকিছু ব্র্যান্ড মেলায় নতুন মডেলের ল্যাপটপ নিয়ে এসেছে।
আয়োজকরা বলেন, বিগত চার বছরে ঢাকায় ৬ টি এবং চট্টগ্রামে তিনটি সফল ল্যাপটপ মেলার পর এটি মেকার কমিউনিকেশনের আয়োজনে দেশে দশম ল্যাপটপ মেলা। ল্যাপটপ দিনে দিনে দেশের মধ্যবিত্ত জনসাধারনের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসছে। এছাড়া বিদ্যুত না থাকলেও ল্যাপটপে কাজ করার সুবিধা থাকায় সবাই এখন ডেস্কটপের বদলে ল্যাপটপকেই বেছে নিচ্ছেন। আমাদের আয়োজিত প্রতিটি ল্যাপটপ মেলায় দর্শনার্থীদের ভীড়, প্রচুর ল্যাপটপের বিক্রি এবং ক্রেতাদের বিপুল আগ্রহ অন্তত তাই প্রমাণ করে। এবারের মেলায় আরও বেশি ল্যাপটপ বিক্রি হবে বলে আশা করা যায়।
মেলার প্রথম দিনেই সাধারণ দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থী-কর্মজীবি থেকে শুরু করে সকল পেশার মানুষ এসেছেন মেলায়। তবে দিনভর তরুন-তরুনীদের ভীড়ই ছিল বেশি।
কিউবি এ বছরের ল্যাপটপ মেলার টাইটেল স্পন্সর। আর সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে এসার, আসুস, এইচপি এবং স্যামসাং। মেলার সব আপডেট সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুকে পাওয়া যাচ্ছে। িি.িভধপবনড়ড়শ.পড়স/ছঁনববখধঢ়ঃড়ঢ়ঋধরৎ পেইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এবারের মেলায় ১২ টি প্যাভিলিয়ন ও ৬০ টি স্টলে কিউবি, এইচপি, স্যামসাং, কম্পিউটার সোর্স, স্মার্ট, গেøাবাল ব্র্যান্ড, স্টারটেক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ভিলেজ, এক্সিকিউটিভ টেকনোলজিস, রিশিত কম্পিউটার, এক্সেল টেকনোলজিস, আরএম সিস্টেমসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এসব প্রতিষ্ঠানে বিশেষ মূল্যছাড়ে আসুস, তোশিবা, এইচপি, গেটওয়ে, স্যামসাং, ডেল, ফুজিৎসু, প্রোলিংক, অ্যাপল, এসার, এমএসআই, কমপ্যাক, গিগাবাইট সহ বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। মেলায় আজ এবং আগামীকাল বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ উšে§াচিত হবে।
১৪ জানুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। প্রবেশ টিকিটের উপরে র‌্যাফল ড্রয়ের মাধ্যমে ল্যাপটপ এবং মোবাইল ফোন সহ বিভিন্ন পুরস্কার দেয়া হবে।

পাতা

Content right

Catwidget3